Leadস্পোর্টেইনমেন্ট

‌‘বড় অঘটন’ থেকে বেঁচে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা

◉ মেসির অনন্য রেকর্ড

◉➤ অবিশ্বাস্য এক চ্যালেঞ্জের মুখে পড়ে গিয়েছিল ফিফা র‌্যাংকিংয়ে শীর্ষে থাকা আর্জেন্টিনা। মায়ামির হার্ডরক স্টেডিয়ামে এক পাগলাটে রাতে বিশ্বকাপে নবাগত কেপ ভার্দে ভিত কাঁপিয়ে দিয়েছিল বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের। তবে শেষ পর্যন্ত স্নায়ুর চাপ ধরে রেখে ম্যাচটা ৩-২ ব্যবধানে জিতে কোয়ার্টার ফাইনালের (শেষ ১৬) লড়াইয়ে পৌঁছে গেছে আর্জেন্টিনা।

শেষ মিনিট পর্যন্ত আর্জেন্টিনাকে চাপে রেখে অসাধারণ এক ম্যাচ উপহার দিয়েছে আফ্রিকান দেশ কেপ ভার্দে। বিশ্ব মঞ্চে অভিষেকটা স্মরণীয় করেই বিদায় নিচ্ছে ভোজিনহা বাহিনী।

এই ম্যাচেও গোল পেয়েছেন লিওনেল মেসি। গড়লেন বিশ্বকাপে ২০ গোলের কীর্তি। চলতি আসরে সর্বোচ্চ গোলের লড়াইয়ে পেছনে ফেললেন কিলিয়ান এমবাপ্পেকে। টানা আট বিশ্বকাপ ম্যাচে গোলের রেকর্ডও হলো তার। তারপরও বাঁ পায়ের জাদুকর ম্যাচের একটা পর্যায়ে হয়তো বিদায়ের শঙ্কায় পড়ে গিয়েছিলেন।

◉ অদম্য মেসি অপ্রতিরোধ্য আর্জেন্টিনা

অথচ দলকে দুর্দান্ত এক শুরু এনে দেন ২০২২ বিশ্বকাপ জয়ের এই নায়ক। ২৯ মিনিটে লিসান্দ্রো মার্তিনেসের হাওয়ায় ভাসানো বল আয়ত্বে নিয়ে ভোজিনহাকে বাঁ পায়ের জাদুতে পরাস্ত করেন তিনি।

তবে কেপ ভার্দে হাল ছাড়েনি। ঘাবড়েও যায়নি। প্রথমার্ধে না পারলেও দ্বিতীয়ার্ধে ঘুড়ে দাঁড়ায় তারা। ৫৯ মিনিটে দেয়র দুয়ার্তের অসাধারণ গোলে ম্যাচে ফেরে কেপ ভার্দে।

এরপর থেকেই শুরু মেসিদের এগিয়ে যাওয়ার চেষ্টা এবং কেপ ভার্দে কিপার ভোজিনহা ও ডিফেন্ডারদের রুখে দেয়ার লড়াই। সে লড়াইয়ে জিতে ম্যাচটাকে অতিরিক্ত ৩০ মিনিটে নিয়ে যায় তারা।

তবে অতিরিক্ত সময়ের শুরুতেই লিসান্দ্রো মার্তিনেস লিড পুনরুদ্ধার করেন আর্জেন্টিনার। মেসির কর্নার গোলমুখের জটলা ঘুড়ে লিসান্দ্রোর কাছে এলে ডান পায়ের জোড়ালো শটে গোল করেন।

◉ ৩৬ বছর পর বিশ্বকাপে মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা!

সেই লিডটা আবারও হাইজ্যাক হয় ১০৩ মিনিটে লোপেজ কাবরালের অবিশ্বাস্য গোলে। চলতি আসরের অন্যতম সেরা গোলের একটি করে আর্জেন্টিনাকে থমকে দেন তরুণ ফরোয়ার্ড। তবে ১১১ মিনিটে মেসির আরেক কর্নারে হেড করে আর্জেন্টিনাকে এগিয়ে নেন রোমেরো। তবে তার হেড কেপ ভার্দে ডিফেন্ডার ডেনি বোজেসের শরীরে লেগে জালে জড়ালে পরে ফিফা সেটিকে আত্মঘাতী গোল ঘোষণা দেয়।

বাকিটা সময় কেপ ভার্দে জোড় চেষ্টা করেছে। তবে এমিলিয়ানো মার্তিনেসের দৃঢ়তায় আর্জেন্টিনাকে আর গোল হজম করতে হয়নি। শেষ পর্যন্ত ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় অঘটন ঘটতে দেয়নি লিওনেল স্কালোনির শীষ্যরা। আর্জেন্টিনা পৌঁছে যায় শেষ ষোলতে। অস্ট্রেলিয়াকে টাইব্রেকারে হারিয়ে যেখানে আগে থেকেই অপেক্ষা করছে মিশর।

নিউজ নাউ বাংলা/কেএ/ জেডআরসি/ ‌০৪ জুলাই ২০২৬

Related Articles

Leave a Reply

Back to top button