ফলোআপ

টিভিতে সেটটপ বক্স লাগানোর সিদ্ধান্ত হাইকোর্টে স্থগিত

টিভিতে সেট টপ বক্স লাগানোর সরকারি সিদ্ধান্ত এক মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট।

সোমবার বিচারপতি মো. মজিবুর রহমান ও বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার বেঞ্চ এই আদেশ দেন।

গণমাধ্যমকে এ বিষয়টি নিশ্চিত করেছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নওরোজ মো. রাসেল চৌধুরী।

এর আগে গত ২৭ অক্টোবর তথ্যমন্ত্রী জানিয়েছিলেন, ঢাকা ও চট্টগ্রাম শহরে ৩০ নভেম্বরের মধ্যে কেবল নেটওয়ার্ক ডিজিটাল পদ্ধতিতে রূপায়নের সর্বসম্মত সিদ্ধান্ত রয়েছে। ফলে এই সময়ের মধ্যে এই দুই শহরের গ্রাহককে ‘সেট টপ বক্স’ নিতে হবে। তা না হলে কেবল টেলিভিশন দেখার ক্ষেত্রে ব্যত্যয় হবে।

এছাড়া ৩০ নভেম্বরের মধ্যে ঢাকা ও চট্টগ্রাম শহরের কেব্‌ল নেটওয়ার্কিং পদ্ধতি ডিজিটাল করার জন্য সেট টপ বক্স বসানোর জন্য গণবিজ্ঞপ্তি জারি করে সরকার।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এই সময়ের মধ্যে দুই অঞ্চলের গ্রাহকেরা সেট টপ বক্স না বসালে আর স্যাটেলাইট চ্যানেল দেখতে পারবেন না।

Related Articles

Leave a Reply

Back to top button