Leadস্পোর্টেইনমেন্ট

ভাঙলেন গিনেস বুকের ৪ রেকর্ড, বিশ্বকাপে মেসির যত কীর্তি

◉ সর্বকালের সেরা ফুটবলার ➤ প্রতিটি ম্যাচ শেষে নতুন করে হিসাবে বসতে হচ্ছে। মেসি যেন রেকর্ড ভাঙার মেশিনে পরিণত হয়েছেন। সমগ্র বিশ্বের ফুটবলপ্রেমীদের একজনই মেসিই মাতিয়ে রেখেছেন ৩৯ বছর বয়সী ‘বুড়ো’ মেসি।

➤➤ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিকের পর সোমবার (২২ জুন) অস্ট্রিয়ার সঙ্গে ম্যাচে পেনাল্টি মিস করেছিলেন মেসি। এর পরও জোড়া গোল করে আর্জেন্টিনা ও নিজেকে প্রতিনিয়ত অনন্য উচ্চতায় তুলে ধরছেন।

এর মধ্য দিয়ে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার মুকুটও নিজের করে নিলেন এই আর্জেন্টাইন মহাতারকা। পাশাপাশি এই ম্যাচে মেসি ও আর্জেন্টিনা ভেঙেছে কিছু ছোট–বড় রেকর্ড। সেই রেকর্ডগুলো নিয়ে ‘নবোদয়’-এর এই আয়োজন।

◉ মেসির সামনে ৩ রেকর্ডের হাতছানি

অস্ট্রিয়ার বিপক্ষে জোড়া গোল করে ফুটবল ইতিহাস ওলটপালট করে দিয়েছেন লিওনেল মেসি। সোমবার (২২ জুন) ২-০ গোলে জয়ের রাতে এই আর্জেন্টাইন মহাতারকা ভেঙে দিয়েছেন বিশ্বফুটবলের চারটি ঐতিহাসিক রেকর্ড। মেসির কীর্তিগুলো এরই মধ্যে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস।

১. পুরুষ ও নারী মিলিয়ে বিশ্বকাপে সর্বোচ্চ গোল: অস্ট্রিয়া ম্যাচে জার্মানির মিরোস্লাভ ক্লোসেকে (১৬ গোল) পেছনে ফেলেছেন মেসি। একই সঙ্গে তিনি ছাড়িয়ে গেছেন নারী বিশ্বকাপের ইতিহাসে ব্রাজিলের কিংবদন্তি মার্তার সর্বোচ্চ ১৭ গোলের রেকর্ডকেও। এখন পুরুষ ও নারী— উভয় বিশ্বকাপ মিলিয়ে ইতিহাসের সর্বকালের একক সর্বোচ্চ গোলদাতা লিওনেল মেসি (১৮ গোল)। তবে মাত্র ২৭ বছর বয়সেই ১৬ গোল নিয়ে মেসির ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে।

২. বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি ম্যাচ জয়: বিশ্বকাপে ম্যাচ জয়ের দিক থেকেও মেসি এখন বিশ্বের সেরা। অস্ট্রিয়ার বিপক্ষে জয়টি ছিল বিশ্বকাপে মেসির ১৮তম জয়। ২০০৬ সালে সার্বিয়ার বিপক্ষে ৬-০ গোলের জয় দিয়ে শুরু করে ২০২৬-এ এসে তিনি ছাড়িয়ে গেলেন জার্মানির মিরোস্লাভ ক্লোসার ১৭টি ম্যাচ জয়ের রেকর্ড।

৩. বিশ্বমঞ্চে সবচেয়ে বেশি ম্যাচ খেলার কীর্তি: কাতার বিশ্বকাপের ফাইনালেই জার্মানির লোথার ম্যাথাউসের ২৬ ম্যাচের রেকর্ড ভেঙেছিলেন মেসি। চলতি ২০২৬ বিশ্বকাপে আলজেরিয়া ও অস্ট্রিয়ার বিপক্ষে মাঠে নেমে বিশ্বকাপে নিজের ম্যাচ সংখ্যাকে অনন্য এক উচ্চতায় (২৮ ম্যাচ) নিয়ে গেলেন।

৪. সবচেয়ে বেশি সময় মাঠে থাকার রেকর্ড: কাতার বিশ্বকাপের ফাইনালে ইতালির কিংবদন্তি ডিফেন্ডার পাওলো মালদিনির ২ হাজার ২১৭ মিনিটের রেকর্ড নিজের করে নিয়েছিলেন আর্জেন্টিনার অধিনায়ক। ডালাস স্টেডিয়ামে অস্ট্রিয়ার বিপক্ষে পুরো ১০০ মিনিট মাঠে থাকায় বিশ্বকাপে মেসির মোট খেলার সময় দাঁড়িয়েছে রেকর্ড ২ হাজার ৪৮৯ মিনিটে! এখানেও তিনি অনন্য।

সংখ্যানুপাতে এক নজরে লিওনেল মেসির আরও যত  কীর্তি…

বিশ্বকাপে এখন সবচেয়ে বেশি গোল মেসির। সোমবার (২২ জুন) অস্ট্রিয়ার বিপক্ষে করা জোড়া গোলসহ মেসির গোল এখন ১৮। অদম্য মেসির কাছে হার মেনে দ্বিতীয় স্থানে নেমে গেছেন জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসা (১৬)।


বিশ্বকাপে এখন পর্যন্ত রেকর্ড ৩টি পেনাল্টি মিস করেছেন মেসি। আজকের আগে ঘানার সাবেক স্ট্রাইকার আসমোয়াহ জিয়ানের সঙ্গে সমান ২টি পেনাল্টি মিস করেছিলেন মেসি। অস্ট্রিয়ার বিপক্ষে পেনাল্টি মিস করায় এককভাবে অনাকাঙ্ক্ষিত রেকর্ডটি মেসির নামের পাশে বসল।

◉ নিষেধাজ্ঞার ঝুঁকিতে ব্রাজিলের ৩ খেলোয়াড়


মেসির পেনাল্টি মিসের পর বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে বেশি পেনাল্টি মিসের রেকর্ড এখন আর্জেন্টিনার। টাইব্রেকার বাদে আর্জেন্টিনার খেলোয়াড়েরা মোট পাঁচবার পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হয়েছেন। এ তালিকায় তাদের পরেই আছে মেক্সিকো, ব্রাজিল, সুইডেন, পোল্যান্ড, ইতালি ও ঘানা—প্রতিটি দলেরই পেনাল্টি মিস তিনটি করে।


বিশ্বকাপের প্রথম দুই ম্যাচ শেষে অন্তত ৫ গোল করা ফুটবলারদের সংক্ষিপ্ত তালিকায় এবার জায়গা করে নিয়েছেন মেসি। আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক ও অস্ট্রিয়ার বিপক্ষে জোড়া গোল করে ২০২৬ বিশ্বকাপের প্রথম দুই ম্যাচেই তাঁর গোলসংখ্যা দাঁড়িয়েছে ৫। বিশ্বকাপ ইতিহাসে এর আগে মাত্র চারজন ফুটবলার টুর্নামেন্টের প্রথম দুই ম্যাচ শেষে অন্তত ৫ গোলের দেখা পেয়েছিলেন।


২০২৬ বিশ্বকাপে আর্জেন্টিনার প্রথম ৫ গোলই এসেছে মেসির পা থেকে। বিশ্বকাপ ইতিহাসে এর আগে এমন কীর্তি গড়েছিলেন রাশিয়ার ওলেগ সালেঙ্গোর। ১৯৯৪ বিশ্বকাপে রাশিয়ার প্রথম ৫ গোলের সব কটি ছিল তাঁর।


টানা ছয়টি বিশ্বকাপ ম্যাচে গোল করে ইতিহাসের অন্যতম বিরল এক রেকর্ডে নাম লিখিয়েছেন মেসি। ইন্টার মায়ামি তারকা এখন বিশ্বকাপে টানা সর্বাধিক ম্যাচে গোল করার রেকর্ডে যৌথভাবে শীর্ষে। এর আগে এই কীর্তি গড়েছিলেন ফরাসি কিংবদন্তি জাস্ট ফন্টেইন এবং ব্রাজিলিয়ান কিংবদন্তি জেয়ারজিনহো।

◉ বিশ্বকাপ ট্রফির রূপ বদলের গল্প


অস্ট্রিয়ার বিপক্ষে পেনাল্টি থেকে গোল করতে না পারলেও নতুন এক রেকর্ডের মালিক হয়েছেন মেসি। টাইব্রেকার বাদে বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি সাতটি পেনাল্টি নেওয়ার কীর্তি এখন তাঁর। এর মধ্যে চারটিতে গোল করেছেন, আর তিনটি মিস করেছেন। ছয়টি পেনাল্টি নিয়ে দ্বিতীয় স্থানে আছেন হ্যারি কেইন।

১০
অস্ট্রিয়ার বিপক্ষে গোল করে বিশ্বকাপে ১০টি ভিন্ন ম্যাচে আর্জেন্টিনার হয়ে প্রথম গোলদাতার কৃতিত্ব দেখালেন মেসি। বিশ্বকাপের ইতিহাসে আর কোনো ফুটবলার এত বেশি ম্যাচে নিজের দলের স্কোরিংয়ের সূচনা করতে পারেননি। -টিওয়াইসি স্পোর্টস অবলম্বনে

নিউজ নাউ বাংলা/এফওয়াই/ জেডআরসি/ ‌২৩ জুন ২০২৬

Related Articles

Leave a Reply

Back to top button