বিশ্ব

ঈদ নামাজ শেষে মালির প্রেসিডেন্টের ওপর হামলা

মালির অন্তবর্তী প্রেসিডেন্ট আসিমি গোইতার ওপর ছুরি দিয়ে হামলা চালিয়েছে এক দুর্বৃত্ত। খবর: কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার।

মঙ্গলবার দেশটির রাজধানী বামাকোর গ্র্যান্ড মসজিদে ঈদের জামায়াত শেষে তাকে ছুরিকাঘাতের চেষ্টা করা হয়।

এ ঘটনায় মালির প্রেসিডেন্ট অফিসের পক্ষ থেকে এক টুইটে জানানো হয়েছে, নিরাপত্তাকর্মীরা সঙ্গে সঙ্গে হামলাকারীকে ধরে ফেলেন। এ ঘটনায় তদন্ত চলছে।

মার্কিন সংবাদমাধ্যাম এএফপি জানিয়েছে, ছুরি হামলায় তিনি আহত হয়েছেন কিনা বিষয়টি স্পষ্ট নয়। এ ঘটনার পরপরই প্রেসিডেন্ট গোইতাকে দ্রুত সেখান থেকে সরিয়ে নেয় নিরাপত্তা বাহিনী।

গত মাসেই মালির অন্তবর্তী প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন ৩৭ বছর বয়সী গোইতা। অবশ্য মাত্র নয় মাসের মধ্যে দুইবার ক্ষমতা দখল করায় ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন তিনি।

 

Related Articles

Leave a Reply

Back to top button