স্পোর্টেইনমেন্ট

সাবেক ফুটবলার আসলাম স্বপরিবারে করোনায় আক্রান্ত

জাতীয় দলের সাবেক স্ট্রাইকার ও বাফুফে সদস্য শেখ মোহাম্মদ আসলাম করোনায় আক্রান্ত হয়েছেন।

আসলাম ফেসবুক বার্তায় জানিয়েছেন তিনিসহ পরিবারের সবাই করোনায় আক্রান্ত, ‘আমি, আমার স্ত্রী, ছোট মেয়ে, শাশুড়ি এবং কেয়ারটেকারসহ বাসার সবাই করোনায় আক্রান্ত হয়েছি এবং নিজ বাস-ভবনে চিকিৎসাধীন আছি।’

এ সময় তিনি তার সান্নিধ্যে বিগত দুই সপ্তাহে এসেছেন, এমন সকলকে সতর্ক হওয়ার এবং কোনও লক্ষণ দেখা দিলে প্রয়োজনে চিকিৎসকের শরণাপন্ন হওয়ার অনুরোধ করেন।

পরিবারের সকল সদস্যদের দ্রুত সুস্থতার জন্যে সকলের নিকট দোয়া কামনা করেন শেখ মোহাম্মদ আসলাম।

Related Articles

Leave a Reply

Back to top button