বাংলাদেশ

ময়ূর-২ লঞ্চের মালিক মোসাদ্দেক ৩ দিনের রিমান্ডে

‘এমভি ময়ূর-২’ এর ধাক্কায় যাত্রীবাহী লঞ্চ ‘এমএল মর্নিং বার্ড’ ডুবে যাওয়ার ঘটনায় দায়ের করা মামলায় গ্রেফতার লঞ্চের মালিক মোসাদ্দেক সোয়াদের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে ঢাকার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাকে হাজির করা হয়। এসময় তার সাত দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। পরে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মনিকা খান তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (৮ জুলাই) দিবাগত মধ্যরাতে রাজধানীর কলাবাগানের সোবহানবাগ এলাকার একটি অ্যাপার্টমেন্ট থেকে ‘এমভি ময়ূর-২’ লঞ্চের মালিক মোসাদ্দেক সোয়াদকে গ্রেফতার করে সদরঘাট নৌ পুলিশের একটি দল।

এদিকে ওই লঞ্চের সুপারভাইজার আব্দুস সালামকে আদালতে হাজির করা হলে তাকে কারাগারে পাঠানোর আদেশ চেয়ে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। অপরদিকে তার আইনজীবী জামিন চেয়ে আবেদন করেন। আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারের পাঠানোর আদেশ দেন।

২৯ জুনের ওই লঞ্চডুবির ঘটনায় ৩৪ জনের মৃত্যু হয়েছে। লঞ্চডুবির ঘটনায় অবহেলাজনিত হত্যার অভিযোগ এনে সাত জনের বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি মামলা দায়ের হয়।

Related Articles

Leave a Reply

Back to top button