বাংলাদেশ

পাপুল কুয়েতের নাগরিক: এমন বক্তব্য দেননি পররাষ্ট্রমন্ত্রী

বৃহস্পতিবার (৯ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, কয়েকটি পত্রিকায় পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেনের বক্তব্য ভুলভাবে প্রকাশিত হয়েছে।

প্রকাশিত সংবাদে উল্লেখ করা হয়েছে, “পররাষ্ট্রমন্ত্রী গণমাধ্যমকে বলেছেন, লক্ষীপুর-২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শহিদ ইসলাম (পাপুল) কুয়েতের নাগরিক।”

পররাষ্ট্রমন্ত্রী সাক্ষাৎকারে মোহাম্মদ শহিদ ইসলামকে কুয়েতের নাগরিক হিসেবে উল্লেখ করেননি। তিনি বলেছেন, “ মোহাম্মদ শহিদ ইসলাম বাংলাদেশ সরকারের কোনো ডিপ্লোমেটিক পাসপোর্ট নিয়ে কুয়েতে যাননি এবং তিনি প্রায় ২৯/৩০ বছর কুয়েতে ব্যবসায় নিয়োজিত আছেন। তার হয়তো কুয়েতের রেসিডেন্ট পারমিট আছে।”

Related Articles

Leave a Reply

Back to top button