স্পোর্টেইনমেন্ট
এশিয়া কাপের ফাইনালে ভারত

স্বাগতিক শ্রীলঙ্কাকে হারিয়ে ফাইনালে উঠে গেল ভারত। ২১৪ রানের সহজ টার্গেট দিলেও কুলদীপ যাদবের নিয়ন্ত্রিত বোলিংয়ে জয় তুলে নিয়েছে টিম ইন্ডিয়া। স্বাগতিকদের তারা অলআউট করেছে ১৭২ রানে। ৪১ রানের ব্যবধানে লঙ্কানদের হারিয়ে ফাইনাল নিশ্চিত করলো রোহিত শর্মার দল।
আজ কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ভারত-শ্রীলঙ্কার ম্যাচটি ছিল অন্যতম গুরুত্বপূর্ণ। যে দল জিতবে তাদেরই ফাইনালের টিকিট নিশ্চিত হবে। তবে সেই ফাইনালে যাওয়ার টিকিট পেল ভারত।
ম্যাচে টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় ভারতের অধিনায়ক রোহিত শর্মা। আগে ব্যাট করতে নেমে ভালো সূচনা পেয়েছিল টিম ইন্ডিয়া। কিন্তু মিডেল ওভারে লঙ্কান স্পিনার দুনিথ ওয়েল্লালাগে ও চারিথ আসালাঙ্কার ঘূর্ণিতে দিশেহারা হয়ে যায় কোহলিদের ব্যাটিং অর্ডার। শেষ পর্যন্ত ৪৯.১ ওভারে ২১৩ রানেই অলআউট হয়ে যায় রোহিত শর্মার দল।
এই ছোট লক্ষ্য তাড়া করতে নেমে ভারতীয় বোলারদের তোপে ১৭২ রানে অলআউট হয়ে যায় দাসুন শানাকার দল। ফলে ৪১ রানের জয়ে এশিয়া কাপের ফাইনাল নিশ্চিত করেছে ভারত।



