বিশ্ব

করোনার কারণে ভারতে লকডাউন বাড়লো ৩ মে পর্যন্ত

করোনা ভাইরাসের পরিস্থিতি সামাল দিতে লকডাউনের সময়সীমা বাড়িয়েছে ভারত।

মঙ্গলবার (১৪ এপ্রিল) জাতির উদ্দেশে দেয়া ভাষণে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আগামী ০৩ মে পর্যন্ত দেশজুড়ে নতুন করে লকডাউনের সময় বাড়ানোর ঘোষণা দেন।

নরেন্দ্র মোদী বলেন, বিশ্বের বিভিন্ন দেশের তুলনায় ভারতে করোনা আক্রান্ত সংখ্যা অনেক কম। আগের মাসে যে দেশগুলো ভারতের মতো স্থানেই দাঁড়িয়েছিল, আজ তাদের পরিস্থিতি অনেক বেশি খারাপ। কিন্তু যত দিন যাবে, তা থেকে এটা পরিষ্কার হবে যে, আমারা যে রাস্তা বেছে নিয়েছি, তা আমাদের জন্য সঠিক।

তিনি বলেন, লকডাউনের মাধ্যমে সামাজিক দূরত্ব বজায় রাখাই এ মুহূর্তে ভারতের কাছে বৃহত্তম অস্ত্র। ব্যাখ্যা করে বলেন, আর্থিক দৃষ্টিতে কেবল দেখলে এটি হয় তো ব্যয়বহুল। কিন্তু এভাবেই প্রাণে বাঁচছেন। ভারত যে পথে এগিয়েছে, তার প্রশংসা সারাবিশ্বে হচ্ছে।

রাজ্য সরকারগুলোরও প্রশংসা করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, রাজ্য সরকার ও বিভিন্ন কর্মকর্তারা নিজেদের দায়িত্ব যেভাবে পালন করছেন, তা অসাধারণ।

ভারত কীভাবে করোনার বিরুদ্ধে লড়াইয়ে আরও এগোবে, সে নিয়ে সর্বদা চর্চা চলছে রাজ্যগুলোর সঙ্গে। নরেন্দ্র মোদী বলেন, শুধু বিশেষজ্ঞরা নন, লকডাউন বাড়িয়ে সামাজিক দূরত্ব বজায় রাখার পক্ষে বহু সাধারণ নাগরিকও। আর সেই চর্চাতেই বারবার লকডাউনের সময় বাড়ানোর কথা বলা হয়েছে বলেও জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ।

Related Articles

Leave a Reply

Back to top button