বিশ্ব

২ সপ্তাহের রিমান্ডে সু চি

আমদানি-রফতানি আইনের লঙ্ঘনের অভিযোগে, মিয়ানমারে সামরিক অভ্যুত্থানে আটক হওয়া গণতন্ত্রকামী নেত্রী অং সান সু চিকে দুই সপ্তাহের রিমান্ড দেওয়া হয়েছে।

সু চির দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি (এনএলডি) এর মুখপাত্র কি তো ‘র বরাতে এ খবর দিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন।

এনএলডি মুখপাত্র এক ফেসবুক পোস্টে জানান, ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত আটক থাকবেন ৭৫ বছর বয়সী সু চি। তিনি বলেন, ‘নির্ভরযোগ্য তথ্যানুযায়ী জানা যাচ্ছে, আমদানি-রফতানি আইন লঙ্ঘনের অভিযোগে সু চির বিরুদ্ধে ১৪ দিনের গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।’

বার্তা সংস্থা রয়টার্সের বরাতে আল জাজিরা এক খবরে বলে, নেপিডোর সু চির বাসায় অভিযানের সময় বেশ কিছু ওয়াকিটকি রেডিও জব্দ করা হয়েছে বলে আদালতকে জানায় পুলিশ। এসব রেডিও অবৈধভাবে আমদানি করা এবং কোনো ধরনের অনুমতি ছাড়াই সেগুলো ব্যবহার হচ্ছিল।

এ নিয়ে পুলিশ, সরকার এবং আদালতের কাছে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

সোমবার সকালে রাজধানী নেপিডো থেকে সু চির সঙ্গে গ্রেফতার করা মিয়ানমারের প্রেসিডেন্ট উইন মিন্টকেও। দুর্যোগ মোকাবিলা আইনে তাকেও রিমান্ডে নেওয়া হয়েছে বলে তিনি জানান।

Related Articles

Leave a Reply

Back to top button