ইকোবিজ

বিএসইসিতে ব্র্যাকের বন্ড অনুমোদন

ব্র্যাকের ১৩৫০ কোটি টাকা বন্ড অনুমোদ দিয়েছে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

বুধবার (৩ ফেব্রুয়ারি) বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত ৭৬০তম সভায় এই বন্ডের অনুমোদন দেয়া হয়।

কমিশনের মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

জানা যায়, কমিশন সভায় ১৩৫০ কোটি টাকার ১.৫ (একবছর ছয় মাস) হতে সর্বোচ্চ ৫ (পাঁচ) বছর মেয়াদী আনসিকিউরেড. নন-কনভারটেবল, ফুললি রিডেম্বল, জিরো বন্ড এর প্রস্তাব অনুমোদন করেছে।

বন্ডটি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও উচ্চ সম্পদশালী ব্যক্তিদেরকে প্রাইবেট প্রেসমেন্টের মাধ্যমে ইস্যু করা হবে।

উল্লেখ্য, এই বন্ড ইস্যুর মাধ্যমে অর্থ উত্তোলন করে প্রাতিষ্ঠানটির ক্ষুদ্রঋণ কার্যক্রমকে বর্ধিত করবে। এই বন্ডের প্রতি ইউনিটের অভিহিত মূল্য এক কোটি টাকা।

Related Articles

Leave a Reply

Back to top button