স্পোর্টেইনমেন্ট

২০২২ বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ খেলতে কাতার যাচ্ছে বাংলাদেশ

২০২২ বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ খেলতে কাতার যাচ্ছে বাংলাদেশ। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় দোহার উদ্দেশে দেশ ছাড়বেন জামাল ভূঁইয়ারা।

কাতার ম্যাচের জন্য বুধবার ২৭ জনের প্রাথমিক দল ঘোষণা করে বাফুফে। নেপালের বিপক্ষে স্কোয়াডে থাকা ২৩ জনের সবাই আছেন সেই দলে। আগামী ৪ ডিসেম্বর স্বাগতিক কাতারের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। দ্বিতীয় পর্বের ম্যাচ এটি।

মামুনুল ছাড়াও প্রাথমিক স্কোয়াডে যোগ হয়েছেন- পাপ্পু হোসেন, ডিফেন্ডার রায়হান হাসান ও মনজুরুর রহমান মানিক।

কাতারের বিপক্ষে ২৭ জনের প্রাথমিক দল:

গোলরক্ষক: আশরাফুল ইসলাম রানা, আনিসুর রহমান জিকু ও পাপ্পু হোসেন।

ডিফেন্ডার: তপু বর্মণ, ইয়াসিন খান, বিশ্বনাথ ঘোষ, সুশান্ত ত্রিপুরা, রায়হান হাসান, রহমত মিয়া, ইয়াসিন আরাফাত ও মনজুরুর রহমান মানিক।

মিডফিল্ডার: আতিকুর রহমান ফাহাদ, রবিউল হাসান, বিপলু আহমেদ, মোহাম্মদ ইব্রাহিম, সোহেল রানা, মামুনুল ইসলাম, রিয়াদুল হাসান, জামাল ভূঁইয়া, মানিক হোসেন মোল্লা, রাকিব হোসেন।

ফরোয়ার্ড: মাহবুবুর রহমান সুফিল, তৌহিদুল আলম সবুজ, সাদ উদ্দিন, নাবিব নেওয়াজ জীবন, ফয়সাল আহমেদ ফাহিম, ম্যাথিউজ বাবলু ও সুমন রেজা।

Related Articles

Leave a Reply

Back to top button