অন্য খবর

ক্যানসারে আক্রান্ত হয়ে হাসপাতালে আলী যাকের

ক্যানসারে আক্রান্ত জনপ্রিয় অভিনেতা, নির্দেশক আলী যাকেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয়েছে । বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন হাসপতালের পরিচালক ও প্রধান নির্বাহী আল ইমরান ।

তিনি জানান, আলী যাকের কয়েক বছর ধরে ক্যানসারে ভুগছেন। তিনি হার্টের জটিলতা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তাকে সিসিইউতে রাখা হয়েছে। তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।

ক্যানসারে আক্রান্ত হওয়ার পর অভিনয় থেকে নিজেকে গুটিয়ে নিয়েছেন তিনি।

অভিনয়ের বাইরে ‘অচলায়তন’, ‘বাকী ইতিহাস’, ‘সৎ মানুষের খোঁজে’, ‘তৈল সংকট’, ‘এই নিষিদ্ধ পল্লীতে’, ‘কোপেনিকের ক্যাপ্টেন’সহ বেশ কয়েকটি মঞ্চ নাটকের নির্দেশনা দিয়েছেন তিনি।

কাজ করেছেন ‘আজ রবিবার’, ‘বহুব্রীহি’, ‘তথাপি’র মতো জনপ্রিয় টিভি নাটকে।

Related Articles

Leave a Reply

Back to top button