বিশ্ব

হোয়াইট হাউসের পাশে গুলিবর্ষণ

মার্কিন প্রেসিডেন্টের সরকারি বাসভবন হোয়াইট হাউসের পাশে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। গুলিবর্ষণের পর অভিযুক্ত বন্দুকধারী পালিয়ে যায়। খবর: বিবিসি।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার (২২ জুলাই) রাতে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসির অভিজাত লোগান সার্কেল এলাকার একটি মেক্সিকান রেস্টুরেন্ট লক্ষ্য করে আকস্মিক গুলিবর্ষণ শুরু করে অজ্ঞাতপরিচয় এক বন্দুকধারী।

রেস্টুরেন্টটি থেকে হোয়াইট হাউসের দূরত্ব মাত্র এক মাইল (১ দশমিক ৫ কিলোমিটার)।

বন্দুকধারী এ সময় ২০ রাউন্ডেরও বেশি গুলিবর্ষণ করে। রাতের খাবারের জন্য রেস্টুরেন্টটিতে এ সময় অনেক মানুষ অবস্থান করছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গুলিবর্ষণের পরই গাড়িতে করে পালিয়ে যায় অভিযুক্ত ওই বন্দুকধারী।

বিবিসি বলছে, যুক্তরাষ্ট্রে অন্যান্য সহিংস অপরাধের হার কমে এলেও বন্দুক সহিংসতার ঘটনা প্রতিদিনই বাড়ছে। শুধু রাজধানী ওয়াশিংটন ডিসিতেই নয়, দেশটির বহু শহরেই বন্দুক হাতে নিয়ে হামলার ঘটনা ক্রমবর্ধমান।

 

Related Articles

Leave a Reply

Back to top button