বাংলাদেশ

সার্চ কমিটির বৈঠক বসছে আজ আজ বিকেলে

নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে সার্চ কমিটির প্রথম বৈঠক ডেকেছেন সভাপতি বিচারপতি ওবায়দুল হাসান। রবিবার (৬ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টায় সুপ্রিম কোর্ট জাজেস লাউঞ্জে এ বৈঠক অনুষ্ঠিত হবে। শনিবার (৫ ফেব্রুয়ারি) রাতে সুপ্রিম কোর্ট প্রশাসনের একাধিক সূত্র গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

সূত্রটি জানায়, প্রথম বৈঠকে কমিটির সদস্যরা নির্বাচন কমিশন গঠনের সার্বিক বিষয়ে আলোচনা করবেন। বৈঠক শেষে এ বিষয়ে গণমাধ্যমকে জানানো হবে।

এর আগে শনিবার (৫ ফেব্রুয়ারি) সকালে রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম স্বাক্ষরিত জারি করা প্রজ্ঞাপনে, নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানকে প্রধান করে ৬ সদস্যের সার্চ কমিটি গঠন করা হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন- হাইকোর্ট বিভাগের বিচারপতি এস এম কুদ্দুস জামান, বাংলাদেশের মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক মোহাম্মদ মুসলিম চৌধুরী, সরকারি কর্ম কমিশন চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন, সাবেক নির্বাচন কমিশনার ছহুল হোসাইন এবং কথাসাহিত্যিক অধ্যাপক আনোয়ারা সৈয়দ হক।

প্রজ্ঞাপনে বলা হয়, এই অনুসন্ধান কমিটি ‘প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ আইন, ২০২২’ মোতাবেক দায়িত্ব ও কার্যাবলী সম্পন্ন করবে। মন্ত্রিপরিষদ বিভাগ অনুসন্ধান কমিটির কার্য সম্পাদনে প্রয়োজনীয় সাচিবিক সহায়তা প্রদান করবে।

Related Articles

Leave a Reply

Back to top button