বাংলাদেশ

সহিংসতায় ইন্ধনদাতাদের নাম শিগগিরই প্রকাশ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

রংপুর-নোয়াখালীর ঘটনায় ইন্ধনদাতাদের নাম বলেছে গ্রেফতার হওয়া ব্যক্তিরা। ইন্ধনদাতাদের নাম শিগগিরই প্রকাশ করা হবে বলে জানিয়েছেন, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

মঙ্গলবার (২৬ অক্টোবর) দুপুরে সচিবালয়ের গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত ‘বিএসআরএফ সংলাপে’ তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, সুপরিকল্পিতভাবে দেশকে অস্থিতিশীল করতেই এ সহিংসতা ঘটানো হয়েছে। এ ঘটনায় ১০ মামলায় ১৮ জনকে গ্রেফতার করা হয়েছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গ্রেফতার ব্যক্তিদের ১৬৪ ধারায় জবানবন্দি নেয়া হয়েছে, অনেকের নাম জানা গেছে। খুব শিগগিরই কারা এসব ঘটিয়েছে, তা উদঘাটন করা সম্ভব হবে।

তিনি বলেন, রংপুর ও নোয়াখালীর ঘটনায় ইন্ধনদাতাদের নাম বলেছে গ্রেফতারকৃত ব্যক্তিরা। ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে তারা এসব নাম জানিয়েছে। তবে আমরা শতভাগ নিশ্চিত হয়ে আপনাদের সামনে নাম প্রকাশ করব।

আসাদুজ্জামান খান কামাল বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অসাম্প্রদায়িক বাংলাদেশের স্বপ্ন দেখতেন। তিনি বলে গেছেন এ দেশ সবার, এ দেশে ধর্ম নিয়ে বৈষম্য হবে না। এ দেশ হবে ধর্ম নিরপেক্ষ। আমরা সে আদর্শই ধারণ করে চলেছি।

Related Articles

Leave a Reply

Back to top button