শেষ হলো প্রথম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন: বিচ্ছিন্ন সংঘর্ষে নিহত ২

প্রথম ধাপে আজ দেশের ২০৪টি ইউনিয়ন পরিষদে (ইউপি) ভোটগ্রহণ শেষ হয়েছে।
এ নির্বাচনে ভোলার চরফ্যাশনে গুলিবিদ্ধ হয়ে ১ জন ও বরিশালে বোমা হামলায় ১ জন নিহত হয়। বিভিন্ন স্থানে সংঘর্ষে আহত হয়েছে কমপক্ষে ১৫ জন।
ভোলার চরফ্যাশনের হাজারীগঞ্জ ইউনিয়নে ভোটকেন্দ্রে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সহিংসতায় দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১ জন।
পটুয়াখালীর কেশবপুর মাধ্যমিক বিদ্যালয়ে আওয়ামী লীগ ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন। সেসময় কিছুক্ষণের জন্য ভোটগ্রহণ স্থগিত থাকে। বরিশালের গৌরনদীর খাঞ্জাপুরে ইউপি নির্বাচনে দু’পক্ষের সংঘর্ষের বোমা বিস্ফোরণে ১ জন নিহত ও ৫ জন আহত হয়েছেন। হিজলা উপজেলার হরিনাথপুর ইউনিয়নের সরকারি গঙ্গাপুর প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সমর্থকের বিশৃঙ্খলা ঠেকাতে ৫ রাউন্ড গুলি করে পুলিশ। এ সময় কিছুক্ষণ ভোট গ্রহণ বন্ধ ছিল।
গাজীপুরের কালীগঞ্জের ৬টি ইউনিয়ন পরিষদ নির্বাচন শান্তিপূর্ণ ভোটগ্রহণ হয়েছে। ৭৪ টি কেন্দ্রে মোট ভোটার ১ লাখ হাজার ৬শ’২৪ জন।



