বাংলাদেশ

দুই-একটি ঘটনা ছাড়া ভোট শান্তিপূর্ণ হয়েছে: ইসি সচিব

দু-একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়া ভোট শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে বলে জানালেন ইসি সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার।

সোমবার (২১ জুন) বিকেলে আগারগাঁওয়ের নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে নির্বাচন-পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

সচিব বলেন, আজ সারাদেশে শান্তিপূর্ণভাবে লক্ষ্মীপুর-২ শূন্য আসন, দুটি পৌরসভা ও প্রথম পর্যায়ের ২০৪টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়।

তিনি বলেন, ইউপি নির্বাচনে কয়েকটি অনাকাঙ্ক্ষিত ঘটনার সৃষ্টি হয়েছে। এতে দুজন নিহত হয়েছেন। ভোলার চরফ্যাশন উপজেলার হাজারীগঞ্জ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে কেন্দ্রের বাইরে দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত হন।

এছাড়া বরিশাল জেলার গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কমলাপুর প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জাল ভোট দেয়ার অভিযোগে একজনকে গ্রেফতার করাকে কেন্দ্র করে প্রতিপক্ষ প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে একজন নিহত হন।

এই দুজন মারা যাওয়া সম্পর্কিত এক প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, কোনো মৃত্যুই কাম্য নয়। যেহেতু প্রার্থীদের নিজেদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ায় নিহত হয়েছে তাই প্রার্থীরাই এ বিষয়ে ব্যবস্থা নেবেন।

Related Articles

Leave a Reply

Back to top button