অন্য খবর

ছেলের দেখা পেলেন শাহরুখ দম্পতি!

শাহরুখপুত্র আরিয়ানের আটক নিয়ে নানা আলোচনা-সমালোচনা চলছে। কেউ বলছে মাদককাণ্ড, কেউ বা দাবি করছেন বিজেপি সরকারের আক্রোশের শিকার হয়েছেন শাহরুখ খানের ছেলে আরিয়ান খান। তার গ্রেফতার হওয়া নিয়ে ভারতেই দ্বিধা বিভক্তি দেখা গেছে নানা তারকা ও মানুষের মাঝে।

জানা গেছে, চাইলেও ছেলের সঙ্গে দেখা করতে পারছেন না এই দম্পতি। কারণ করোনা মহামারিতে জেলবন্দিদের পরিবারের সঙ্গে সামনা-সামনি দেখা করা বারণ করেছে জেল কর্তৃপক্ষ। তবে নিয়ম রয়েছে, মাসে দুই অথবা তিনবার পরিবারের সদস্যদের সঙ্গে ভিডিও কলে কথা বলার।

কারাগারের নিয়ম অনুযায়ী, শুক্রবার ভিডিও কলে শাহরুখ ও গৌরী ছেলের মুখ দেখতে পেলেন। জেলে কী কী ঘটছে, আরিয়ান কী খাবার খাচ্ছেন, কোনো সমস্যা হচ্ছে কি-না।এমন নানা বিষয়ে ছেলের সঙ্গে কথা বলেছেন তারা। এ সময় কান্নায় ভেঙে পড়েন আরিয়ান ও তার বাবা-মা।

শুক্রবার (১৫ অক্টোবর) কারা কর্মকর্তাদের বরাত দিয়ে এমনটাই জানিয়েছে বার্তা সংস্থা এএনআই।

মাদক মামলায় বর্তমানে মুম্বাইয়ের আর্থার রোড কারাগারে আছেন আরিয়ান খান।

Related Articles

Leave a Reply

Back to top button