অন্য খবর

নজরুলের বর্ষার গানে গানে রশিদুন্ নবীকে সংবর্ধনা

‌‘সুর-মুকুর’-এর আয়োজন

বিশিষ্ট শিক্ষাবিদ, গবেষক ও সংগীতজ্ঞ প্রফেসর ড. রশিদুন্ নবী ‘বাংলা একাডেমি নজরুল পুরস্কার-২০২৬’ লাভ করায় তাঁকে এক বর্ণাঢ্য সংবর্ধনা প্রদান করা হয়েছে গত ১৭ আগস্ট ২০২৬ তারিখে। একই সঙ্গে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বর্ষার গান নিয়ে ‘বাদল বঁধু এলো শ্রাবণ-সাঁঝে’ শীর্ষক এক মনোজ্ঞ সংগীতানুষ্ঠানের আয়োজন করা হয়। সুর-মুকুর-এর উদ্যোগে ময়মনসিংহের ঐতিহ্যবাহী ‘এশিয়ান সংগীত জাদুঘর’ মিলনায়তনে এই যৌথ উৎসবমুখর অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

অনুষ্ঠানে সংবর্ধিত ব্যক্তিত্ব হিসেবে উপস্থিত ছিলেন নজরুল পুরস্কার ২০২৬-এ ভূষিত প্রফেসর ড. রশিদুন্ নবী। সুর-মুকুর-এর সহ-সভাপতি ড. মো. আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের প্রফেসর ড. আহমেদ শাকিল হাশমী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন একই বিশ্ববিদ্যালয় এবং বিভাগের সহযোগী অধ্যাপক ড. সুমা রানী রায়। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন সুর-মুকুর-এর সাধারণ সম্পাদক এবং জাতীয় কবি কাজী নজরুলের ইসলাম বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের সহযোগী অধ্যাপক ড. আশিক সরকার। অনুষ্ঠানে আরো ছিলেন ময়মনসিংহের সাংস্কৃতিক ব্যক্তিবর্গ এবং সংগীতানুরাগীগণ।

বক্তরা বলেন, নজরুল চর্চা ও গবেষণায় প্রফেসর ড. রশিদুন্ নবী’র দীর্ঘদিনের অবদান অনুকরণীয়। তাঁর এই স্বীকৃতি তরুণ গবেষক ও শিল্পীদের আরও অনুপ্রাণিত করবে। সংবর্ধনার জবাবে প্রফেসর ড. রশিদুন্ নবী বলেন, পুরস্কারের জন্য তিনি কাজ করেননি। নজরুলকে বিশ্বদরবারে আরও ছড়িয়ে দিতে তাঁর প্রচেষ্টা অব্যাহত থাকবে।

সংবর্ধনা পর্ব শেষে সুর-মুকুর-এর শিল্পীদের পরিবেশনায় নজরুলের বর্ষার গান নিয়ে শুরু হয় বিশেষ সংগীতানুষ্ঠান ‘বাদল বঁধু এলো শ্রাবণ-সাঁঝে’। শ্রাবণের সন্ধ্যায় কবি নজরুলের প্রেম, বিরহ ও প্রকৃতির মেলবন্ধনে গড়া বর্ষার গানগুলো উপস্থিত দর্শকদের মুগ্ধ করে। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন অন্তরা দেবী, শুভ্রা জোয়াদ্দার, মল্লিকা বর্মণ, মোকাররম হোসাইন, দীপা ঘোষ, কৌশিক সাহা,

অনিরুদ্ধ রশিদ শুভ, সাবিকুন নাহার শিখা, মায়াবী রেনেসাঁ, সুদীপ্ত সান্যাল, অহনা পাল, শুভেচ্ছা চন্দ, পুষ্পিতা সোম, সৌমিক সাদমান, অরিজিৎ দে, প্রিয়ন্তী দাস, অনিরুদ্ধ সাহা, নির্বাচিতা সরকার, মাবিদুল ইসলাম প্রভাত, আরাধ্য ব্যানার্জী, আফসিন তাহিয়া সুবাত, মিথিলা দেবনাথ, প্রিয়ন্তী সরকার শ্রেয়া প্রমুখ সুর-মুকুর-এর শিল্পীবৃন্দ।

সহযোগী যন্ত্রসংগীত শিল্পী হিসেবে ছিলেন কিবোর্ডে অনিরুদ্ধ রশিদ শুভ, তবলায় অনিক সরকার, এসরাজে কৌশিক সাহা এবং গিটারে দেবাশীষ দেবনাথ। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ বেতার, ময়মনসিংহ কেন্দ্রের উপস্থাপিকা ও সংগীতশিল্পী পারিকা মোস্তফা পুণ্য।

নিউজ নাউ বাংলা/ এফওয়াই/ জেডআরসি/ ২১ আগস্ট ২০২৬

Related Articles

Leave a Reply

Back to top button