বিশ্ব

লকডাউন অমান্য করে সমালোচনার মুখে নিউজিল্যান্ডের স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ

লকডাউনের নিয়ম অমান্য করে সমালোচনার মুখে পদত্যাগ করেছেন নিউজিল্যান্ডের স্বাস্থ্যমন্ত্রী ডেভিড ক্লার্ক।

বৃহস্পতিবার (২ জুলাই) তার পদত্যাগপত্র গ্রহণ করার বিষয়টি নিশ্চিত করেছেন দেশটির প্রধানমন্ত্রী জোসিন্ডা আর্ডেন। খবর বিবিসি।

পদত্যাগের বিষয়ে ডেভিড ক্লার্ক বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্বে থাকার সময় যে সব সিদ্ধান্ত নেয়া হয়েছে সেগুলোর পুরো দায়ভার আমি নিচ্ছি।

ডেভিড ক্লার্কের পদত্যাগের পর সেপ্টেম্বরে নির্বাচনের আগ পর্যন্ত দেশটির শিক্ষামন্ত্রী ক্রিস হিপকিনস স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব পালন করবেন। দেশটিতে করোনায় এখন পর্যন্ত ২২ জনের মৃত্যু হয়েছে। এক হাজার ৫শ’ ২৮ জনের করোনা শনাক্ত হয়েছে।

করোনা নিয়ন্ত্রণে নিউজিল্যান্ড অনেকটাই সফল। তারপরও মহামারি পরিস্থিতিতে দেশটির সরকার তীব্র সমালোচনার শিকার। এর মধ্যে আবার লকডাউন ভেঙে বিচে বেড়াতে গিয়ে বিতর্কিত হন নিউজিল্যান্ডের স্বাস্থ্যমন্ত্রী ডেভিড ক্লার্ক।

Related Articles

Leave a Reply

Back to top button