বাংলাদেশ

ডা. জাফরুল্লাহর অবস্থা আরও সংকটাপন্ন

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থা আরও কিছুটা সংকটাপন্ন, কিছুই খেতে পারছেন না।

বুধবার রাতে গণস্বাস্থ্য কেন্দ্রের জনসংযোগ কর্মকর্তা মো. ফরহাদ হোসেন গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

হাসপাতালে ডা. জাফরুল্লাহর চিকিৎসায় নিয়োজিত চিকিৎসকদের বরাত দিয়ে তিনি বলেন, ডা. জাফরুল্লাহর শারীরিক অবস্থা কিছুটা খারাপের দিকে। শরীরে প্রচণ্ড দুর্বলতা। খাওয়াদাওয়া করতে পারছেন না। তবে গলাব্যথাটা এখনও আছে। তবে বুধবার সন্ধ্যার পর থেকে জ্বরটা কমতে শুরু করে।

তবে তার বর্তমান শারীরিক অবস্থায় জ্বরটা যেকোনও সময় বাড়তে পারে বলেও চিকিৎসকরা।

Related Articles

Leave a Reply

Back to top button