Leadস্পোর্টেইনমেন্ট

অদম্য মেসি অপ্রতিরোধ্য আর্জেন্টিনা

➤➤ বিশ্বকাপ ধরে রাখার মিশনে প্রথম ধাপ দারুণভাবে শেষ করল আর্জেন্টিনা। জে গ্রুপের তিন ম্যাচেই জয় তুলে নিয়েছে তারা। রবিবার (২৮ জুন) বাংলাদেশ সময় সকালে যুক্তরাষ্ট্রের ডালাস স্টেডিয়ামে দুর্বল জর্ডানকে ৩-১ গোলে হারিয়েছে লিওনেল স্কালোনির দল।

প্রথমার্ধে লো সেলসো ও লাউতারো মার্তিনেসে গোলে বড় লিড নিয়েছিল আর্জেন্টিনা। দ্বিতীয়ার্ধে অবশ্য বদলী মুসা আল তামারি ব্যবধান কমান। তবে ৬০ মিনিটে বদলী হয়ে মাঠে আসা আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি অসাধারণ ফ্রি-কিকে দলের জয় নিশ্চিত করেন ৮০ মিনিটে।

চলতি বিশ্বকাপে ষষ্ঠ গোলের দেখা পেলেন মেসি। প্রথম ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক, দ্বিতীয় ম্যাচে অস্ট্রিয়ার বিপক্ষে জোড়া গোলে জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসাকে পেছনে ফেলে বিশ্বকাপের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার আসন নিজের করে নিয়েছিলেন। আজ পেলেন ১৯তম গোল।

◉ ৩৬ বছর পর বিশ্বকাপে মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা!

তিন জয়ে ৯ পয়েন্ট নিয়ে গ্রুপ সেরা হয়েছে আর্জেন্টিনা। রাউন্ড অব ৩২-র ম্যাচে তাদের প্রতিপক্ষ এইচ গ্রুপ রানার্স-আপ নবাগত কেপ ভার্দে। ৩ জুলাই দিবাগত রাতে মায়ামি স্টেডিয়ামে হবে সেই ম্যাচ।

কানসাস সিটিতে জে গ্রুপের অপর ম্যাচে অস্ট্রিয়া ও আলজেরিয়া ৩-৩ গোলে ড্র করেছে। দু’দলই গ্রুপ পর্ব শেষ করেছে চার পয়েন্টে। অস্ট্রিয়া হয়েছে গ্রুপ রানার্স-আপ। আলজেরিয়াও সেরা তৃতীয় দলের একটি হয়ে কেটেছে পরের ধাপের টিকিট।

নিউজ নাউ বাংলা/এফওয়াই/ জেডআরসি/ ‌২৮ জুন ২০২৬

Related Articles

Leave a Reply

Back to top button