বিশ্ব

আহত সেনাদের দেখতে হাসপাতালে জেলেনস্কি

রুশ বাহিনীর হামলায় আহত সেনাদের দেখতে হাসপাতালে গেলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। জানা গেছে, একটি সামরিক হাসপাতালে গিয়ে তিনি সেনাদের সঙ্গে কথা বলে সেলফি তুলেছেন। পাশাপাশি তিনি রোগী ও হাসপাতালের কর্মীদের মেডেল দিয়েছেন। [ সূত্র : বিবিসি ]

রুশ বাহিনীর হামলায় এখন পর্যন্ত ইউক্রেনের প্রায় এক হাজার ৩০০ সেনা নিহত হয়েছেন বলে জানিয়েছেন জেলেনস্কি। তবে শুক্রবার (১১ মার্চ) ইউক্রেন সেনাদের কাছে ৫০০ থেকে ৬০০ রুশ সেনা আত্মসমর্পণ করেছেন বলেও জানান তিনি।

এদিকে রুশ হামলা পর এখন পর্যন্ত ইউক্রেন ছেড়ে পালিয়েছে প্রায় ২৭ লাখ নাগরিক। জাতিসংঘের সবশেষ তথ্যে এমনটি জানানো হয়েছে। গত ২৪ ফেব্রুয়ারি দেশটিতে সামরিক অভিযান শুরু করে রাশিয়া।

 

Related Articles

Leave a Reply

Back to top button