ম্যারডোনার ‘ হ্যান্ড অব গড’ জার্সির দাম ৪৫ কোটি

ডিয়েগো ম্যারডোনাকে বলা হতো ফুটবলের যাদুকর । ১৯৮৬ সালের বিশ্বকাপে আর্জেন্টিনাকে জেতানোর মূল নায়ক তিনি। ওই বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের ৫১ মিনিটে হাত দিয়ে গোল করেছিলেন ম্যারাডোনা। যা ‘হ্যান্ড অব গড’ নামে পরিচিত। এই গোলের জন্য এই ম্যারাডোনা আজ কিংবদন্তি ফুটবলার ।
প্রয়াত ম্যারাডোনার সেই ম্যাচের জার্সি নিলামে উঠতে যাচ্ছে। আগামী ২০ এপ্রিল অনলাইনে শুরু হবে জার্সির নিলাম। বিষয়টি বৃহস্পতিবার নিশ্চিত করেছে নিলামকারী প্রতিষ্ঠান । জানিয়েছে, জার্সিটি অন্তত ৪ মিলিয়ন পাউন্ড বা ৪৫ কোটি টাকায় বিক্রি হবে।
মজার বিষয় হচ্ছে ঐতিহাসিক সেই জার্সিটি ম্যারাডোনার কাছে ছিলোনা । এমনকি তার পরিবার কিংবা আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) কাছেও নেই। জার্সিটি আছে ম্যানচেস্টারের ফুটবল জাদুঘরে। বর্তমানে যার মালিক সাবেক ইংলিশ ফুটবলার স্টিভ হজ। কারন ওই ম্যাচের পর ম্যারাডোনা হজের সঙ্গেই জার্সি বদল করেছিলেন।
নিলামকারী প্রতিষ্ঠান ‘সোদিবাই’-এর কর্মকর্তা ব্রাহাম ওয়াখটার বলেছেন, ‘ম্যারাডোনার হ্যান্ড অব গড গোলের জার্সিটি বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও স্মরণীয় ক্রীড়া সামগ্রীর ছোট্ট তালিকায় জায়গা করে নিয়েছে। কারণ সেটি ক্রীড়াঙ্গনের আইকনিক মুহূর্ত।’



