স্পোর্টেইনমেন্ট

ক্রীড়া উন্নয়নে বাংলাদেশ-ভারত ‘ঐক্য’ কমিটি

ক্রীড়া উন্নয়নে বাংলাদেশ ও ভারতের ৪২ জনকে নিয়ে একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে। ভারত-বাংলাদেশ স্পোর্টস ফ্রেন্ডশিপ ফোরাম নামে এই নতুন সংগঠন আত্মপ্রকাশ করেছে।

বুধবার (৬ এপ্রিল) উত্তরা ক্লাবে আত্মপ্রকাশ অনুষ্ঠান শেষে এ কমিটি ঘোষণা করা হয়।

বাংলাদেশ-ভারত যৌথ কমিটিতে উভয় দেশের ২১ জন করে ক্রীড়া সংগঠক জায়গা পেয়েছেন।

এতে সভাপতি হয়েছেন বাংলাদেশ টেনিস ফেডারেশনের সহসভাপতি এএসএম হায়দার ও মহাসচিব হিসেবে রয়েছেন ভারতের ড. সুজিত রায়।

কমিটির উপদেষ্টা প্যানেলে রয়েছেন বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকু, হ্যান্ডবলের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনুর ও কুস্তির সাধারণ সম্পাদক তাবিউর রহমান পালোয়ানসহ ভারতের তিনজন।

এছাড়াও বাংলাদেশ সাঁতার,আরচ্যারি, অ্যাথলেটিকস, জুডো, ভারোত্তোলন ফেডারেশনের সাধারণ সম্পাদক রয়েছেন এ কমিটিতে।

Related Articles

Leave a Reply

Back to top button