স্পোর্টেইনমেন্ট

মুসলিম ও নারী-বিদ্বেষী মন্তব্যে নিষিদ্ধ রবিনসন

এশীয়, মুসলিম ও নারীদের নিয়ে বিতর্কিত টুইট বার্তার জন্য ইংলিশ পেসার ওলি রবিনসনকে আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিষিদ্ধ করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।

প্রায় ৯ বছর আগের ভুলের জন্য তাকে এ শাস্তি পেতে হলো। ১৮ বছর বয়সে টুইটারে মুসলিম ও এশীয়দের প্রতি বিদ্বেষমূলক ও আপত্তিকর মন্তব্য করেছিলেন রবিনসন।

ক্ষমাও চেয়েও ছাড় পেলেন না। তার বিরুদ্ধে তদন্তে নেমেছে ইসিবি। তদন্ত চলাকালে আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ থাকবেন রবিনসন।

আগামী ১০ জুন থেকে এজবাস্টনে শুরু হতে যাওয়া সিরিজের দ্বিতীয় টেস্টের জন্য এই পেসারকে বিবেচনা করা হবে না বলেও স্পষ্ট জানিয়ে দিয়েছে ইসিবি।

জাতীয় দলে খেলতে না পারলেও ঘরোয়া ক্রিকেটে খেলতে পারবেন ইংলিশ পেসার ওলি রবিনসন।

Related Articles

Leave a Reply

Back to top button