অন্য খবর

নুসরাত অন্যের সঙ্গে থাকতে চায় জেনেই মামলা করি: নিখিল

মা হতে চলেছেন টালিউড অভিনেত্রী নুসরাত জাহান। আর এ খবরে নুসরাতের বিরুদ্ধে দেওয়ানি মামলা দায়ের করেছেন, নুসরাতের স্বামী নিখিল জৈন।

যদিও বেশ কিছুদিন আগে থেকেই তিনি নুসরাতের সঙ্গে বিচ্ছেদের আইনি পদক্ষেপ করেছেন।

এ প্রসঙ্গে নিখিল বলেন, ‘যেদিন জানলাম, নুসরাত আমার সঙ্গে না থেকে অন্য কারও সঙ্গে থাকতে চায়, সে দিনই দেওয়ানি মামলা দায়ের করেছি। আগামী জুলাই মাসে আদালতে এই মামলার শুনানি হবে।’

নুসরাতের মা হওয়ার খবর জানাজানি হওয়ার দিনই নিখিল জানান, নুসরাতের সঙ্গে তার গত ৬ মাস কোনও যোগাযোগ নেই। অনাগত সন্তানের বাবা আমি নই।’

এসময় তিনি আরও জানান, ‘নুসরাতের সঙ্গে ভবিষ্যতেও কোনও সম্পর্ক তিনি রাখতে চান না। যেহেতু ম্যারেজ রেজিস্ট্রেশন হয়নি তাই অ্যানালমেন্ট করেই আলাদা হতে চান নিখিল। নিয়ম অনুযায়ী, নুসরাতকে আদালতে গিয়ে বলতে হবে নিখিলের সঙ্গে আর কোনও সম্পর্ক থাকবে না তার।’ সূত্র : আনন্দবাজার পত্রিকা

Related Articles

Leave a Reply

Back to top button