অন্য খবর
মা হতে যাচ্ছেন মাহিয়া মাহি

মা হতে চলেছেন, ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি।
সোমবার ফেসবুকে পোস্ট করে এ তথ্য নিশ্চিত করেছেন নায়িকা নিজেই।
মাহি জানান, আমি তো আমার জীবনের সর্বশ্রেষ্ঠ সময়গুলো পার করছি। দিন-রাত কীভাবে চলে যাচ্ছে টেরই পাচ্ছি না। প্রচণ্ড আদর যত্নে দিনগুলো কেটে যাচ্ছে। কারণ আমি আল্লাহর অশেষ রহমতে মা হতে যাচ্ছি, ইনশাআল্লাহ। সবাই আমাদের জন্য দোয়া করবেন।
গত বছর ১৩ সেপ্টেম্বর গাজীপুরের ব্যবসায়ি কামরুজ্জামান সরকার রাকিবের সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হন মাহি।



