বাংলাদেশ

মালয়েশিয়ায় প্রবেশে দীর্ঘমেয়াদি নিষেধাজ্ঞার মুখে বাংলাদেশ

করোনা ভাইরাসের কারণে মালয়েশিয়ায় প্রবেশে দীর্ঘমেয়াদি নিষেধাজ্ঞার মুখে পড়লো বাংলাদেশ। নিষেধাজ্ঞার তালিকায় বাংলাদেশসহ ৯টি দেশের অভিবাসন পাস হোল্ডাররা রয়েছে।

গতকাল বৃহস্পতিবার মালয়েশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা বার্নামা জানিয়েছে, চলমান বৈশ্বিক করোনা পরিস্থিতিতে দেশটির সরকার মালয়েশিয়ায় প্রবেশে বাংলাদেশ, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ব্রাজিল, স্পেন, ফ্রান্স, ইতালি, সৌদি আরব ও রাশিয়াকে নিষেধাজ্ঞার তালিকায় রেখেছে।

রাষ্ট্রীয় এ বার্তা সংস্থা বলছে, আগামী ৭ সেপ্টেম্বর থেকে ভারত, ইন্দোনেশিয়া ও ফিলিপাইনের অভিবাসন পাস হোল্ডারদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। করোনার বিস্তার ঠেকাতেই সরকার এমন কঠিন সিদ্ধান্ত নিচ্ছে বলেও বার্নামা জানিয়েছে।

মালয়েশিয়ার জ্যেষ্ঠ প্রতিরক্ষা মন্ত্রী ইসমাইল সাবরির উদ্ধৃতি দিয়ে খবরে বলা হয়েছে, যেসব দেশে করোনায় আক্রান্তের সংখ্যা দেড় লাখের বেশি সেই দেশগুলো এ নিষেধাজ্ঞার তালিকাভুক্ত হবে।

Related Articles

Leave a Reply

Back to top button