বিশ্ব

মালিতে সংঘর্ষে ২৭ সেনা ও ৭০ সন্ত্রাসী নিহত

মালিতে সেনা সদস্য ও সন্ত্রাসীদের মধ্যে তীব্র সংঘর্ষে ২৭ জন সেনা এবং ৭০ জন সন্ত্রাসী নিহত হয়েছেন। খবর: রয়টার্স, আলজাজিরা।

শুক্রবার (৪ মার্চ) সকালের দিকে মালির মনদোরো গ্রামে এই ঘটনা ঘটে।

দেশটির সরকারের পক্ষ থেকে দেয়া এক বিবৃতিতে জানায়, শুক্রবার সকালের দিকে একটি সামরিক ঘাঁটির কাছে একটি গাড়িবোমার বিস্ফোরণ ঘটায় সন্ত্রাসীরা। বিস্ফেরণে কয়েকজন সেনা সদস্য হতাহত হন। তারপরেই দু’পক্ষের মধ্যে গোলাগুলি শুরু হয়।

এতে ২৭ সেনা সদস্য নিহত ও ৩৩ জন আহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন আরও ৯ সেনা সদস্য। এ ছাড়া সংঘর্ষে ৭০ জন সন্ত্রাসী নিহত হয়েছে।

হামলাকারী এই সন্ত্রাসীরা ইসলামী জঙ্গি গোষ্ঠীর সঙ্গে যুক্ত বলে উল্লেখ করা হয়েছে বিবৃতিতে। তবে তারা কোন গোষ্ঠীর জঙ্গি তা স্পষ্ট করা হয়নি।

এদিকে, শুক্রবারের হামলার দায় স্বীকার করে কোনো গোষ্ঠী এ পর্যন্ত বিবৃতি দেয়নি।

Related Articles

Leave a Reply

Back to top button