বাংলাদেশ

মানসম্পন্ন কৃষিপণ্য রপ্তানির নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী শেখ হাসিনা, কৃষিপণ্য রপ্তানিতে কঠোরভাবে মান যাচাইয়ের নির্দেশ দিয়েছেন।

মঙ্গলবার (২৪ আগস্ট) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে এ নির্দেশনা দেন তিনি ।

প্রধানমন্ত্রীর নির্দেশনা জানিয়ে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন বিদেশে কৃষিপণ্য পাঠাবেন, সেখানে দেশের মানসম্মানের প্রশ্ন আছে। হাইজিনের প্রশ্ন আছে, বাজার ধরে রাখতে হবে। পণ্যের মান, স্ট্যান্ডার্ড আছে সেটা ধরে রাখতে হবে।

আজ একনেক সভায় আজ আটটি প্রকল্প অনুমোদন দেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা। এর মধ্যে অন্যতম কেন্দ্রীয় প্যাকিং হাউজে স্থাপিত উদ্ভিদ সঙ্গনিরোধ ল্যাবরেটরিকে আন্তর্জাতিক মানসম্পন্ন ল্যাবরেটরিতে রূপান্তর প্রকল্প।

প্রকল্পের মোট ব্যয় ১৫৬ কোটি ৩৫ লাখ টাকা। প্রকল্পটি অনুমোদনের সময় এই নির্দেশনা দেন প্রধামমন্ত্রী।

Related Articles

Leave a Reply

Back to top button