অন্য খবর

আংটি বদল করলেন ন্যান্সি

আবারো বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি।

ইতিমধ্যে অডিও ও ইউটিউব চ্যানেল অনুপম মিউজিকের চিফ অপারেটিং অফিসার (সিওও) এবং গীতিকবি মোহসিন মেহেদী’র সঙ্গে সোমবার পারিবারিকভাবে আংটি বদল করেছেন তারা।

মঙ্গলবার (২৪ আগস্ট) ন্যান্সি নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।

এরই মধ্যে ন্যানসি ও মোহসিন ফেসবুকে তাদের রিলেশনশিপ স্ট্যাটাস পরিবর্তন করে ‘গট এনগেজড’ দিয়েছেন। কমেন্টে শুভাকাঙ্ক্ষীরা তাদেরকে শুভকামনায় ভাসাচ্ছেন।

জানা গেছে, মোহসিন মেহেদী সঙ্গে বিয়ের বিষয়টি একেবারেই পারিবারিকভাবে হচ্ছে। মধ্যস্থতা করছেন অনুপম মিউজিকের সিইও আনোয়ার হোসেন।

গানের সুবাদে মোহসিন মেহেদীর সঙ্গে ন্যানসির পরিচয় আগে থেকেই ছিল। গত বছর মোহসিনের লেখা ‘এমন একটা মন’ শিরোনামের একটি গানে কণ্ঠ দেন এই গায়িকা। গানটি সিএমভি থেকে প্রকাশ পায়।

Related Articles

Leave a Reply

Back to top button