বাংলাদেশ

বায়তুল মোকাররমের খতিব মাওলানা সালাহউদ্দিন আর নেই

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মাওলানা সালাহউদ্দিন ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।

বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। তিনি দীর্ঘদিন যাবত বার্ধক্যজনিত কারণে শয্যাশায়ী ছিলেন।

সন্ধ্যা সোয়া ৭টার দিকে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন তার বড় শ্যালক হাবিবুর রহমান।

তিনি বলেন, তিনি ল্যাবএইড হাসপাতালে ইন্তেকাল করেছেন। আমরা হাসপাতাল থেকে মরদেহ বাসায় এনেছি।

হাবিবুর রহমান আরো জানান, শুক্রবার বায়তুল মোকাররম মসজিদে জুমার নামাজের পর তার প্রথম জানাজা হবে। এরপর জিগাতলায় দ্বিতীয় জানাজা ও মিরপুরে তৃতীয় জানাজা শেষে দাফন করা হবে।

Related Articles

Leave a Reply

Back to top button