সুর সম্রাট আলাউদ্দিন খাঁর সংগীতাঙ্গনের ভূমি রক্ষায় মানববন্ধন

আমিরজাদা চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব বরেণ্য সংগীতাচার্য সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁর হাতে গড়া সংগীত প্রতিষ্ঠান ‘দি আলাউদ্দিন খাঁ সংগীতাঙ্গন’-এর ভূমি রক্ষার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ জুন) সকালে ভূমি রক্ষা কমিটির আয়োজনে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠন এবং সংগীত, আবৃত্তি এবং নৃত্য শিক্ষার্থীসহ শহরের বিশিষ্টজনেরা অংশগ্রহণ করেন।
‘দি আলাউদ্দিন খাঁ সংগীতাঙ্গন’-এর ভূমি রক্ষা কমিটির আহ্বায়ক সাবেক পিপি অ্যাডভোকেট সফিকুল ইসলামের সভাপতিত্বে ও জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান শাহীনের সঞ্চালনায় বক্তব্য দেন ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম,
◉ ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সদস্যপদ পেলেন ২৭ সাংবাদিক
জেলা জামায়তের আমির মোবারক হোসেন আখন্দ, জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি জহিরুল হক খোকন, জেলা বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট গোলাম সারোয়ার ভূইয়া খোকন, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজন, ব্রাহ্মণবাড়িয়া সাহিত্য একাডেমির সভাপতি কবি জয়দুল হোসেন ও সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ সংগীতাঙ্গনের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম প্রমুখ।

বক্তারা বলেন, উপমহাদেশের রাগ ও শাস্ত্রীয় সংগীতের মহাপুরুষ সুরসম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ ১৯৫৫ সালে ব্রাহ্মণবাড়িয়া শহরে ৪৯ শতাংশ জায়গা ক্রয় করেন। সেখানে তিনি সংগীত চর্চার জন্য দি আলাউদ্দিন সংগীতাঙ্গন প্রতিষ্ঠা করেন।
সুদীর্ঘ বছর ধরে প্রতিষ্ঠানটি সরকারি বিভিন্ন সহায়তায় পরিচালিত হচ্ছে। তবে সম্প্রতি একটি মহল মিথ্যা তথ্য দিয়ে মামলা ও জাল দলিল করে সংগীতাঙ্গনটির ভূমি দখলের অপচেষ্টা করছে, যা অত্যন্ত নিন্দনীয়।
◉ বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত
বক্তারা এমন অপচেষ্টার তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন, কোনো ভাবেই ব্রাহ্মণবাড়িয়ার ইতিহাস ঐতিহ্যের সঙ্গে জড়িত সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ সংগীতাঙ্গনের ভূমি কাউকে দখলের সুযোগ দেওয়া হবে না। যেকোনো মূল্যে ভূমি খেকোদের রুখে দেওয়া হবে।
বক্তারা ওস্তাদ আলাউদ্দিন খাঁর এই সম্পত্তিকে প্রতিতত্ত্ব সম্পদ ঘোষণা করে এটিকে রক্ষার দাবি জানান। এছাড়া মানববন্ধন থেকে সংগীতাঙ্গনটির জমি রক্ষায় আইনি লড়াই অব্যাহত রাখার ঘোষণাও দেওয়া হয়।
নিউজ নাউ বাংলা/এফওয়াই/ জেডআরসি/ ২৯ জুন ২০২৬



