বাংলাদেশ

ই-কমার্স প্রতারণায় আরজে নিরব গ্রেপ্তার

গ্রাহকদের সঙ্গে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে, ই-কমার্স প্রতিষ্ঠান কিউকমের হেড অব সেলস (কমিউনিকেশন অ্যান্ড পাবলিক রিলেশন) অফিসার হুয়ামূন কবির নিরবকে (আরজে নিরব)।

জিজ্ঞাসাবাদের জন্য, এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

শুক্রবার (৭ অক্টোবর) তাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। এরপর তেজগাঁও শিল্পাঞ্চল থানায় প্রতারণার অভিযোগে করা মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে পাঁচ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন পুলিশ। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম মাহমুদা আক্তার তার একদিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে শুক্রবার ভোরে আদাবর থানা এলাকার নবোদয় হাউজিংয়ের একটি বাসা থেকে আরজে নীরবকে গ্রেফতার করা হয়।

এর আগে ৩ অক্টোবর রাতে গ্রাহকদের ২৫০ কোটি টাকা আটকে রাখার অভিযোগে কিউকমের সিইও রিপন মিয়াকে গ্রেফতার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা (ডিবি) মতিঝিল বিভাগ।

Related Articles

Leave a Reply

Back to top button