স্পোর্টেইনমেন্ট

প্রথমবারের মতো ইউরো চ্যাম্পিয়নশিপের ফাইনালে ইংল্যান্ড

৫৫ বছর পর বড় কোন টুর্নামেন্টের ফাইনালে ইংল্যান্ড।

বুধবার (৭ জুলাই) রাতে লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে, দ্বিতীয় সেমিফাইনালের শ্বাসরুদ্ধকর ম্যাচে ডেনমার্ককে ২-১ গোলে হারায় ইংল্যান্ড।

মিকেল ডামসগার্ডের দারুণ ফ্রি কিকে এগিয়ে যাওয়ার কিছুক্ষণ পর আত্মঘাতী গোল করে বসে ডেনমার্ক। অতিরিক্ত সময়ে গিয়ে ব্যবধান গড়ে দেন হ্যারি কেইন।

পুরো ম্যাচে বল দখলের পাশাপাশি আক্রমণে একচেটিয়া আধিপত্য দেখায় ইংল্যান্ড। ১২০ মিনিটের লড়াইয়ে গোলের উদ্দেশে ২০টি শট নেয় তারা, যার ১০টিই ছিল লক্ষ্যে। বিপরীতে ডেনিশরা শট নিতে পারে ৬টি, যার চারটি ছিল লক্ষ্যে।

টানা ৩৩ ম্যাচ ধরে অপরাজিত ইতালির বিরুদ্ধে, আগামী ১১ জুলাই রোববার এই মাঠেই শিরোপা লড়াইয়ে নামবে স্বাগতিক ইংল্যান্ড।

Related Articles

Leave a Reply

Back to top button