বাংলাদেশ

পাপুলের শ্যালিকার ব্যাংক অ্যাকাউন্টে ১৪৮ কোটি টাকা

দুর্নীতি দমন কমিশন (দুদক), লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য কাজী শহীদ ইসলাম পাপুলের শ্যালিকা জেসমিন প্রধানের ব্যাংক অ্যাকাউন্টে ১৪৮ কোটি টাকার অবৈধ লেনদেনের তথ্য পেয়েছে ।

দুদক বলছে, এমপি পাপুলের শ্যালিকা জেসমিনের বয়সী মাত্র ২৩ বছর। তার নিজের আয়ের কোনও উৎস নেই। অথচ প্রতিষ্ঠানের আড়ালে জেসমিন প্রধানের ৫টি ব্যাংক হিসাবের মাধ্যমে ২০১২ থেকে ২০২০ সাল পর্যন্ত ১৪৮ কোটি টাকা লন্ডারিং হয়েছে।

এ নিয়ে বুধবার (১১ নভেম্বর) সাংসদ পাপুল, তার স্ত্রী এমপি সেলিনা ইসলাম, শ্যালিকা জেসমিন প্রধান ও মেয়ে ওয়াফা ইসলামের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুদক।

দুদকের সমন্বিত জেলা কার্যালয়-১ এ সংস্থাটির অনুসন্ধান কর্মকর্তা উপ-পরিচালক সালাহউদ্দিন বাদী হয়ে দায়ের করা এ মামলার এজাহারে বলা হয়েছে, আসামিদের বিরুদ্ধে ২ কোটি ৩১ লাখ টাকার অবৈধ সম্পদ ও ১৪৮ কোটি টাকার লন্ডারিংয়ের অভিযোগ আনা হয়েছে। প্রতিষ্ঠানের আড়ালে জেসমিন প্রধানের ৫টি ব্যাংক হিসাবের মাধ্যমে ২০১২ থেকে ২০২০ সাল পর্যন্ত ১৪৮ কোটি টাকা লন্ডারিং হয়। অথচ মাত্র ২৩ বছর বয়সী জেসমিনের নিজের আয়ের কোনও উৎস নেই।

Related Articles

Leave a Reply

Back to top button