অন্য খবর

পরীমনির জন্য তিশার ভালোবাসা

ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমনির জন্য ভালোবাসাস্বরূপ হঠাৎ বিশেষ উপহার পাঠিয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা।

সে খবর ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন নায়িকা পরীমরি নিজেই।

তিশার পাঠানো উপহারের ছবি শেয়ার করে ফেসবুকে পরী লিখেছেন, ‘তিশা আপুর কাছ থেকে ভালোবাসা পেলাম। তোমাকে ভালোবাসি।’

পরীমনির জন্য হলুদ রঙের একটি শাড়ি, কয়েক রকম ফল ও মিষ্টি পাঠিয়েছেন তিশা।

ফারুকী-তিশা দম্পতির সঙ্গে পরীর সম্পর্ক দারুণ। ফারুকীর পরিচালনায় একটি কাজও করেছিলেন পরীমনি। মাতৃত্বকালীন সময়ে পরীর খোঁজখবর নেন তিশা।

শিগগিরই মা হতে যাচ্ছেন পরীমনি। প্রথম সন্তানের অপেক্ষায় পরীমনি ও শরিফুল রাজ।

Related Articles

Leave a Reply

Back to top button