বাংলাদেশ

পদ্মা সেতু এলাকায় মাইক্রোবাসের সঙ্গে বাসের ধাক্কায় নিহত ১, আহত ১৫

পদ্মা সেতুর জাজিরা প্রান্তের টোল প্লাজা এলাকায় বাসের ধাক্কায় মাইক্রোবাসের এক বৃদ্ধ নিহত হয়েছেন বলে জানা গেছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন।

শনিবার (২ জুলাই) বিকেলে পদ্মা দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

বিকেল ৩টার দিকে ঘটে এ ঘটনা ঘটনায় নিহত আবদুল মোল্লা (৬০) কিশোরগঞ্জ জেলার আগানগর থানার টাগাইয়া গ্ৰামের বাসিন্দা। তবে আহতদের পরিচয় জানা যায়নি।

এর আগে পদ্মা সেতুতে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই যুবক নিহত হন। তাদের একজন বাইক চালাচ্ছিলেন, অন্যজন আরোহী ছিলেন।

এ দুর্ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা দেয় সরকার।

Related Articles

Leave a Reply

Back to top button