বাংলাদেশবিশ্ব

যুক্তরাজ্যে যাচ্ছেন দোরাইস্বামী, বাংলাদেশে আসছেন সুধাকর

ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে জানিয়েছে, বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী যুক্তরাজ্যে নিজ দেশের মিশনে দায়িত্ব নিতে যাচ্ছেন। আর দোরাইস্বামীর পরিবর্তে ভারতীয় হাইকমিশনার হিসেবে বাংলাদেশে আসতে পারেন সুধাকর দালেলা।

শনিবার (২ জুলাই) এ খবর জানা যায়।

হিন্দুস্তান টাইমসের ওই প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে দায়িত্ব পালন করে এবার ভারতের যুক্তরাজ্য মিশনের দায়িত্ব নিতে যাচ্ছেন বিক্রম দোরাইস্বামী। আর তার শূন্যস্থান পূরণে ঢাকায় আসতে পারেন সুধাকর দালেলা। লন্ডনে গায়ত্রী ইশার কুমারের উত্তরসূরি হতে দোরাইস্বামীর যাওয়া ঠিক হয়ে গেছে বলেও উল্লেখ্য করা হয়েছে।

কূটনীতিক হিসেবে সুধাকর দালেলা কাজ শুরু হয় ইসরায়েলে, পরে তিনি ব্রাজিল, সুইজারল্যান্ডেও কাজ করেছেন। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রে ভারতীয় মিশনের উপ-প্রধানের দায়িত্বে রয়েছেন। তাছাড়া তিনি ভারতের প্রধানমন্ত্রীর কার্যালয়েও নিয়োজিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Back to top button