বিশ্ব

ভারতে স্যানিটাইজার কারখানায় অগ্নিকাণ্ডে নিহত ১৪, নিখোঁজ অনেকে

আগুন লেগে ভারতের একটি রাসায়নিক কারখানার স্যানিটাইজার প্রস্তুতকরণ ইউনিটে অন্তত ১৪ জন মারা গেছেন। নিখোঁজ রয়েছেন আরও অনেকে। খবর: এনডিটিভি

সোমবার মহারাষ্ট্রের একটি কারখানায় ভয়াবহ এ অগ্নিকাণ্ড ঘটে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যমগুলো ।

বার্তা সংস্থা পিটিআইয়ের খবর অনুসারে, পুনের এসভিএস অ্যাকুয়া টেকনোলজিসের একটি প্ল্যান্টে সোমবার দুপুরের দিকে আগুন লাগে।

স্থানীয় দমকলকর্মীরা এনডিটিভি’কে জানিয়েছেন, আগুন লাগার সময় কারখানাটির ভেতর অন্তত ৩৭ জন কর্মী ছিলেন। এখন পর্যন্ত ২০ জনকে বের করা হয়েছে।

কারখানা কর্তৃপক্ষের তথ্যমতে, অগ্নিকাণ্ড শুরুর পর থেকে তাদের অন্তত ১৭ জন কর্মী নিখোঁজ রয়েছে।

Related Articles

Leave a Reply

Back to top button