বাংলাদেশ

সিটিস্ক্যান রিপোর্ট ভালো হলেও শঙ্কামুক্ত নন, ইউএনও ওয়াহিদা

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানমের বর্তমান অবস্থা স্থিতিশীল রয়েছে। জ্ঞান ফিরলেও এখনও শঙ্কামুক্ত নন তিনি।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) ন্যাশনাল ইন্সটিউট অব নিউরোসাইন্স বিভাগের নিউরোট্রমা বিভাগের প্রধান ডা. জাহিদ হাসান জানান, ওয়াহিদা খানমের সিটি স্ক্যান ফলাফল খুব ভালো, অপারেশন সাকসেসফুল, তবে এখনও শঙ্কামুক্ত নন তিনি।

এরআগে গতকাল বৃহস্পতিবার রাতে মাথায় অস্ত্রোপচারের পর থেকে ঢাকার নিউরো সায়েন্সেস ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতালে ৭২ ঘন্টার পর্যবেক্ষণে রয়েছেন এ কর্মকর্তা। জ্ঞান ফেরার পর তিনি কথা বলেন তার স্বামীর সঙ্গে।

এদিকে, ইউএনও ওয়াহিদা খানম ও তার মুক্তিযোদ্ধা বাবার ওপর হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে প্রধান আসামি আসাদুল ইসলাম (৩৫) ও জাহাঙ্গীর হোসেনকে গ্রেফতার করেছে র‌্যাব-পুলিশের যৌথ দল।

গ্রেফতার জাহাঙ্গীর ঘোড়াঘাট উপজেলা যুবলীগের আহ্বায়ক। আর আসাদুল ঘোড়াঘাট উপজেলা যুবলীগের সদস্য। মাসুদ রানা (৩৪) নামেও একজনকে আটকের তথ্য পাওয়া গেছে। এছাড়া ইউএনও ওয়াহিদা খানমের বাসায় নৈশপ্রহরী নাহিদ হোসেন পলাশকেও আটক করা হয়েছে।

উল্লেখ্য, গত বুধবার (২ সেপ্টেম্বর) রাত আনুমানিক আড়াইটার দিকে দুর্বৃত্তরা দুর্বৃত্তের আঘাতে গুরুতর আহত হন ইউএনও ওয়াহিদা খানম ও তার বাবা।

Related Articles

Leave a Reply

Back to top button