বাংলাদেশ

দীর্ঘদিন ধরে মেয়েকে ধর্ষণ, বাবা গ্রেফতার

নিজের ১৬ বছর বয়সী মেয়েকে ধর্ষণের অভিযোগে শরীফুল ইসলাম নামের এক সন্ন্যাসীকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) একটি টিম। মঙ্গলবার (৬ অক্টোবর) মানিকগঞ্জের হরিরামপুর থানার বসন্তপুর বাগডাংগীর দূর্গম পদ্মা চর এলাকা থেকে ২৫ ঘন্টা অভিযান চালিয়ে শরীফুলকে গ্রেফতার করা হয়।

বুধবার (৭ অক্টোবর) দুপুরে সিআইডির সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সিআইডির ডিআইজি শেখ নাজমুল আলম।

শেখ নাজমুল আলম বলেন, কথিত সাধক শরীফুল সন্ন্যাসীর বেশ ধারণ করলে দুই বছর আগে তার স্ত্রী তাকে ছেড়ে চলে যায়। এ সময় তার মেয়ে নাটোর দীঘাপাতিয়া পূর্ব হাগুরিয়া গ্রামে নানার বাড়িতে চলে যায়। গত ঈদুল আজহার ছয় দিন পূর্বে শরীফুল বিভিন্ন কৌশলে মেয়েকে তার নিজের বাড়িতে নিয়ে আসে। বাড়িতে আনার পর সে মেয়েটির উপর শারীরিক ও মানসিক নির্যাতন শুরু করে। এক পর্যায়ে মেয়েকে ভয়ভীতি দেখিয়ে ও আটক রেখে জোরপূর্বক ধর্ষণ করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে শরীফুল মেয়েকে নিয়মিত ধর্ষণের কথা স্বীকার করেছে।

সংবাদ সম্মেলনে শেখ নাজমুল আলম বলেন, নির্যাতনের পর মেয়ে তার দাদা-দাদীকে ঘটনা খুলে বলে। কিন্তু দাদা-দাদী মেয়েটি বলে, এই ঘটনা কাউকে না বলার জন্য। এক পর্যায়ে মেয়েটি তার নানীর সাথে যোগাযোগ করতে সমর্থ হয়।

মা ও নানী মেয়েটিকে উদ্ধার করে নাটোরের বড়াইগ্রাম থানায় একটি মামলা করেন।

Related Articles

Leave a Reply

Back to top button