বাংলাদেশবিশ্ব

ড. মোমেনের দ্রুত আরোগ্য কামনা চীন ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী’র

চীনের স্টেট কাউন্সিরর ও পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস. জয়শঙ্কর বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেনের দ্রুত আরোগ্য কামনা করেছেন।

২ ডিসেম্বর বুধবার, মন্ত্রণালয় থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পররাষ্ট্রমন্ত্রীকে লেখা এক বার্তায় চীনের পররাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন, ড. মোমেনের দ্রুত আরোগ্য লাভের প্রয়োজনে যে কোন ধরনের সহযোগিতা দিতে চীন সবসময় প্রস্তুত রয়েছে। ওয়াং ই বলেন, প্রকৃতপক্ষে, আমাদের সকলের জন্য এটি একটি কঠিন সময়। এই চ্যালেঞ্জিং সময়ে সকলকে ঐক্যবদ্ধ থাকা এবং একে অপরকে সহযোগিতা করা অপরিহার্য।

আরেক বার্তায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী আশা প্রকাশ করেন, ড. মোমেন দ্রুত আরোগ্য লাভ করে তাঁর দাপ্তরিক দায়িত্ব পুনরায় শুরু করবেন।

Related Articles

Leave a Reply

Back to top button