বিশ্ব

বিশ্বের প্রথম করোনা টিকার অনুমোদন

বিশ্বের প্রথম দেশ হিসেবে করোনা ভাইরাসের কোনও টিকার অনুমোদন দিল ব্রিটেন। মার্কিন ও জার্মান ওষুধ কোম্পানি ফাইজার-বায়োএনটেক এর যৌথভাবে তৈরি টিকা করোনা প্রতিরোধে ব্যবহার ও প্রয়োগের অনুমোদন দিয়েছে দেশটি।

বুধবার, বরিস জনসন প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, আগামী সপ্তাহ থেকে এই ভ্যাকসিনের ব্যবহার ব্রিটেনজুড়ে শুরু হবে। তবে কারা প্রথমে টিকা পাবে সেটি দেশটির ভ্যাকসিন কমিটির সিদ্ধান্তে চূড়ান্ত করা হবে। বিশেষ করে কেয়ার হোমের বাসিন্দা, স্বাস্থ্যকর্মী, বয়স্ক এবং ক্রিটিক্যাল রোগে আক্রান্ত ব্যক্তিরাই অগ্রাধিকার ভিত্তিতে পাবেন।

অনুমোদনের পর ব্রিটিশ প্রশাসনের পক্ষ থেকে বলা হয়, ফাইজার-বায়োএনটেক এক টিকা ব্যবহারের অনুমোদন দিয়েছে ব্রিটেনের ইন্ডিপেনডেন্ট মেডিসিন এন্ড হেলথকেয়ার প্রোডাক্টস রেগুলেটরি এজেন্সি (এমএইচআরএ)। আর আগামী সপ্তাহ থেকেই সারা ইংল্যান্ডে ব্যবহার ও প্রয়োগের জন্য এই টিকা সরবরাহ করা হবে।

টিকার অনুমোদন নিয়ে যুক্তরাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানককও আগামী সপ্তাহের শুরু থেকেই টিকাদান কর্মসূচি শুরু হতে যাচ্ছে জানিয়ে বলেছেন, “খুবই চমৎকার সংবাদ।”

ফাইজার/বায়োএনটেকের দাবি, তাদের উদ্ভাবিত করোনার টিকা ৯৫ শতাংশ কার্যকর। যুক্তরাজ্য ইতিমধ্যে চার কোটি ডোজ ফাইজার/বায়োএনটেকের টিকার ক্রয়াদেশ দিয়েছে।

Related Articles

Leave a Reply

Back to top button