বাংলাদেশ

জাপান থেকে টিকার চতুর্থ চাল এসেছে ঢাকায়

করোনা প্রতিরোধী টিকার বৈশ্বিক উদ্যোগ ক্যোভ্যাক্সের মাধ্যমে জাপান থেকে আরও ৭ লাখ ৮১ হাজার ৪৪০ ডোজ অ্যাস্ট্রাজেনেকার টিকা ঢাকায় এসেছে। এ নিয়ে জাপান থেকে মোট ২৪ লাখের বেশি টিকা পেল বাংলাদেশ।

শনিবার (২১ আগস্ট) ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিকেল ৩টা ২৩ মিনিটে টিকাগুলো বহনকারী বিমান পৌঁছায়।

জাপান থেকে মোট ৩০ লাখ টিকা পাওয়ার কথা রয়েছে বাংলাদেশের। এর মধ্যে ৪ দফায় এল ২৪ লাখ ২৪ হাজার ৪৮৭ ডোজ টিকা।

সেরাম ও সিনোফার্মের সঙ্গে চুক্তিবদ্ধ টিকার পাশাপাশি, ভারত ও চীন সরকারের উপহার এবং কোভ্যাক্সের মাধ্যমে এখন পর্যন্ত পাওয়া দেশে এসেছে ৩ কোটি ৩৩ লাখ ৬৮ হাজার ২০৭ ডোজ টিকা।

Related Articles

Leave a Reply

Back to top button