অন্য খবর

জনপ্রিয় সংগীতশিল্পী নচিকেতা অসুস্থ

হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী নচিকেতা চক্রবর্তী। এমনকি অসুস্থতার জন্য শেষ মুহূর্তে রামপুরহাটে একটি গানের শো বাতিলও করেন তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ভিডিও বার্তায় এ খবর নিজেই জানিয়েছেন নচিকেতা।

৪০ সেকেন্ডের ওই ভিডিওতে নচিকেতা বলেন, ‘৩রা ফেব্রুয়ারি শারীরিক অসুস্থতার কারণে রামপুরহাটে আসতে পারছি না। কারণ, এই মুহূর্তে গাড়ি করে ৩৫০ কিলোমিটার যাওয়ার মতো অবস্থায় নেই আমি। ডাক্তারবাবু আমাকে সেটা করতে নিষেধ করেছেন। আমি চাই, আপনাদের অনুষ্ঠান সফল হোক। আমি কথা দিচ্ছি, পরের বার আপনাদের ওখানে গিয়ে মনোরঞ্জন করব। আমি জানি শেষ মুহূর্তে সমস্যায় ফেললাম আপনাদের। কিন্তু, আমি পরে কম্পেনসেট করে দেব।’

ভিডিওতে শিল্পীর চোখেমুখে অসুস্থতার স্পষ্ট ছাপ থাকলেও শারীরিক সমস্যা নিয়ে মুখ খোলেননি সবার প্রিয় এ গায়ক।

আর সেই ভিডিয়ো ইতিমধ্য়েই ভাইরাল। সেই ভিডিও দেখে উদ্বিগ্ন ভক্তরা। সকলেই তার দ্রুত আরোগ্য কামনা করেছেন।

www.facebook.com/watch/?v=557686479744865

Related Articles

Leave a Reply

Back to top button