Leadএনএনবি বিশেষ

দেশি-বিদেশি বাধা টপকে যেভাবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

➤ জ্বালানি লোডিংয়ের অংশ হিসেবে চুল্লিতে ১৬৩টি ইউরেনিয়াম বান্ডেল

➤ বৈশ্বিক জ্বালানি বাজারের চরম অস্থিরতা এবং ডলার সংকটে যখন দেশের বিদ্যুৎ খাত টালমাটাল, ঠিক তখন আশার আলো হয়ে দাঁড়িয়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। দেশের ইতিহাসে প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে জ্বালানি লোডিং শুরু হয়েছে।

১৬৩টি ইউরেনিয়াম বান্ডেল চুল্লিতে স্থাপনের মাধ্যমে বাংলাদেশ কেবল পারমাণবিক ক্লাবের সদস্যই হলো না, বরং দীর্ঘমেয়াদী জ্বালানি নিরাপত্তার এক দুর্ভেদ্য ঢাল তৈরি করল। এই অর্জন কেবল প্রযুক্তিগত নয়, বরং এটি একটি বিশাল ভূ-রাজনৈতিক স্নায়ুযুদ্ধের চূড়ান্ত ফসল।

দেশব্যাপী বিদ্যৎ-বিভ্রাট আর বৈশ্বিক জ্বালানি সংকটের মধ্যে এখন সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে, কবে এর সরাসরি সুফল পেতে শুরু করবে দেশের মানুষ?

কবে বিদ্যুৎ পাবো আমরা?
মঙ্গলবার (২৮ এপ্রিল) থেকে জ্বালানি লোডিং শুরু হলেও প্রায় ১০ মাস পর থেকে জাতীয় গ্রিডে পুরো সক্ষমতায় বিদ্যুৎ সরবরাহ করতে সক্ষম হবে এই বিদ্যুৎকেন্দ্রটি। আজ থেকে যে প্রক্রিয়া শুরু হয়েছে তাতে চুল্লিতে ইউরেনিয়াম প্রবেশ করাতে সময় লাগবে আরও ৩০ দিন। এরপর পর্যায়ক্রমে কারিগরি পরীক্ষা ও বিকিরণ ঘটানোর মাধ্যমে সক্ষমতা বাড়ানো হবে।

➤➤ একবার জ্বালানিতেই ১৮ মাস, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ৬০ বছর

সবকিছু ঠিক থাকলে আগামী আগস্টের তৃতীয় সপ্তাহ নাগাদ জাতীয় গ্রিডে পরীক্ষামূলকভাবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ শুরু হতে পারে তারপর পর্যায়ক্রমে এটি বেড়ে দাঁড়াবে ১২০০ মেগাওয়াটে। তবে বাণিজ্যিক উৎপাদনের জন্য ২০২৬ সালের ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

জ্বালানি সংকটের স্থায়ী সমাধান
এখন দেখা যাক ইউরেনিয়াম বান্ডেল পুড়িয়ে কী কী সুবিধা পাবে দেশ! বর্তমানে আন্তর্জাতিক বাজারে কয়লা, গ্যাস ও তেলের দামের অনিশ্চয়তা বাংলাদেশের মতো আমদানিনির্ভর অর্থনীতির জন্য বড় দুঃস্বপ্ন। রূপপুর এই জায়গায় গেম-চেঞ্জার। পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের সবচেয়ে বড় সুবিধা হলো এর জ্বালানি সরবরাহ।

একবার ইউরেনিয়াম লোড করলে অন্তত ১৮ মাস কেন্দ্রটি জ্বালানি ছাড়াই একটানা পূর্ণ ক্ষমতায় চলতে পারে। অর্থাৎ, বিশ্ববাজারে তেলের জাহাজ আটকা পড়ল কি না বা ডলার সংকটে কয়লা কেনা যাচ্ছে না কি না—সেই দুশ্চিন্তা থেকে আগামী ৬০ বছর মুক্ত থাকবে এই কেন্দ্রটি।

➤➤ দেশি-বিদেশি ঋণের বোঝায় পিষ্ঠ সরকার

২৪০০ মেগাওয়াট ‘বেইস লোড’ বিদ্যুৎ গ্রিডে যোগ হলে দেশীয় গ্যাস শিল্পের ওপর চাপ কমবে, যা সরাসরি কলকারখানার উৎপাদনশীলতা বাড়াতে সহায়তা করবে। চতুর্থ শিল্পবিপ্লবে বাংলাদেশকে এগিয়ে রাখতে এটি সহায়ক ভূমিকা রাখবে বলে জানিয়েছেন গবেষকরা। তবে এই সক্ষমতা অর্জনের পথে পথে বাধা টপকাতে হয়েছিল বাংলাদেশকে।

পশ্চিমাদের বাধা টপকাতে বাংলাদেশের লড়াই!
রূপপুর প্রকল্পের শুরু থেকেই চরম আন্তর্জাতিক চাপের মোকাবিলা করতে হয়েছিল বাংলাদেশকে। বাংলাদেশের মতো একটি উন্নয়নশীল দেশ ৩৩ তম পারমানিবক শক্তিধর দেশ হিসেবে স্বীকৃতি পাবে এটা মেনে নিতে চায়নি অনেকে।

রাশিয়ার আর্থিক ও কারিগরি সহায়তায় তৎকালীন শেখ হাসিনা সরকারের এই মেগা প্রজেক্ট করার সিদ্ধান্তে বারবার বাধা দিয়েছে আমেরিকা। রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা দিয়ে রূপপুরের মালামালবাহী জাহাজ ‘উরসা মেজর’ আটকে দেওয়া ছিল ঢাকার ওপর এক চরম মানসিক চাপ।

➤➤ জ্বালানি সংকটে বিপর্যস্ত ১০ খাত

বিভিন্ন সময়ে আমেরিকার সৃষ্ট সংকট ছিল মূলত বাংলাদেশের এই স্ট্র্যাটেজিক মুভকে থামিয়ে দেওয়ার একটি চেষ্টা। কিন্তু ক্ষমতার পালাবদল হলেও রাষ্ট্র পরিচালনার ধারাবাহিকতায় বর্তমান তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারও এই প্রকল্পের কৌশলগত গুরুত্ব অনুধাবন করে অত্যন্ত ইতিবাচক অবস্থান ধরে রেখেছে।

ইঞ্জিনিয়ারিং ও লজিস্টিক্যাল বাধা অতিক্রম
কূটনীতিক চ্যালেঞ্জের সাথে ছিল ইঞ্জিনিয়ারি চ্যালেঞ্জও। এই প্রকল্পের পেছনের গল্পটি ছিল আক্ষরিক অর্থেই মাটির নিচের যুদ্ধ। পদ্মার নরম পলিমাটির ওপর পারমাণবিক চুল্লির মতো ভারী কাঠামো দাঁড় করানো ছিল ইঞ্জিনিয়ারিংয়ের ভাষায় এক অসাধ্য সাধন।

৩৩০ টন ওজনের রিয়্যাক্টর ভেসেল রাশিয়া থেকে নদীপথে আনা এবং গভীর পাইলিংয়ের মাধ্যমে ভূ-তাত্ত্বিক সুরক্ষা নিশ্চিত করা—পুরোটাই ছিল রোসাটম ও দেশীয় ইঞ্জিনিয়ারদের সম্মিলিত লড়াই।

যদিও এই পথে প্রকল্পের ভেতরে কর্মরত বেশ কিছু বিদেশি কর্মীর মৃত্যু নিয়ে নানা বিতর্ক উঠেছে এবং অতিরিক্ত কাজের চাপ ও পরিবেশগত ঝুঁকির প্রশ্নটি আজও অমীমাংসিত, তবুও যান্ত্রিক অগ্রগতি থেমে থাকেনি। সব জয় করতে হয়েছে বাংলাদেশকে।

অর্থনৈতিক ঝুঁকি ও আগামীর শঙ্কা
এতসব সুফলের বিপরীতে বিশাল এক অর্থনৈতিক বোঝা ও ঝুঁকির পাহাড়ও রয়েছে। রাশিয়ার ১১.৩৮ বিলিয়ন ডলারের ঋণের কিস্তি যখন ২০২৭ সাল থেকে শুরু হবে, তখন জাতীয় বাজেটে এর প্রচণ্ড চাপ পড়বে। বিশেষ করে যদি গ্রিডের দুর্বলতার কারণে উৎপাদিত বিদ্যুতের পূর্ণ ব্যবহার নিশ্চিত না করা যায়, তবে বিপুল অঙ্কের ‘ক্যাপাসিটি চার্জ’ গুনতে হবে রাষ্ট্রকে।

এ ছাড়া তেজস্ক্রিয় বর্জ্য পরিবহন ও নদীমাতৃক এই দেশে বড় কোনো পারমাণবিক দুর্ঘটনার ক্ষেত্রে ‘ইভাকুয়েশন’ বা উদ্ধার পরিকল্পনার অভাব আজও পরিবেশবাদীদের ভাবিয়ে তুলছে।

গবেষণার নতুন দিগন্ত ও নিজস্ব ইউরেনিয়াম
তবে রূপপুর কেবল বিদ্যুৎই দেবে না, এটি বাংলাদেশের পারমাণবিক গবেষণার বন্ধ দুয়ার খুলে দিয়েছে। এই প্রকল্পের মাধ্যমে দেশে একদল উচ্চপ্রশিক্ষিত নিউক্লিয়ার ইঞ্জিনিয়ার ও সায়েন্টিস্ট তৈরি হয়েছে, যারা ভবিষ্যতে দেশের নিজস্ব খনিজ সম্পদ নিয়ে কাজ করতে পারবেন।

➤➤ গুজব-আন্দোলনে অস্থির ব্যাংক খাত

বিশেষ করে বাংলাদেশের সিলেট, মৌলভীবাজার এবং উত্তরাঞ্চলের নদীগুলোর বালুতে যে ইউরেনিয়ামের মজুদের ইঙ্গিত ভূতাত্ত্বিকরা দিয়েছেন, রূপপুরের এই সক্ষমতা সেই নিজস্ব সম্পদ উত্তোলনে গবেষণার পথ প্রশস্ত করবে। আমদানিনির্ভর জ্বালানি থেকে স্বনির্ভর জ্বালানি ব্যবস্থার দিকে যাওয়ার পথে এটিই হতে পারে বাংলাদেশের শ্রেষ্ঠ সম্ভাবনা। সূত্র: নবোদয়

নিউজ নাউ বাংলা/ এফওয়াই/ জেডআরসি/ ‌২৮ এপ্রিল ২০২৬

Related Articles

Leave a Reply

Back to top button