স্পোর্টেইনমেন্ট

নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের শুভসূচনা

বাংলাদেশের নারী ফুটবলাররা নেপালকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপে শুভসূচনা করলো।

শুক্রবার (৩ ফেব্রুয়ারি) কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে ম্যাচ শুরুর দ্বিতীয় মিনিটেই গোল পায় বাংলাদেশ। গোলের সূচনা করেন ঘরোয়া লিগে সর্বোচ্চ গোলদাতা আকলিমা।

পরের গোলটি হয় ম্যাচের ১৩ মিনিটে। এসময় অধিনায়ক শামসুন্নাহার জুনিয়রের গোলে ব্যবধান দিগুণ করে বাংলাদেশ। শেষ সময়ে গোলটি করে শাহেদা আক্তার। ডান প্রান্ত থেকে দুর্দান্ত শটে গোলটি করেন শাহেদা। এতে ৩-১ ব্যবধানের জয় নিশ্চিত করে বাংলাদেশ।

ম্যাচের তৃতীয় গোলটি করে নেপালের মানমায়া দামাই। নেপালের পক্ষে একমাত্র গোলটি হয় খেলার ২৪ মিনিটে কর্নার থেকে।

Related Articles

Leave a Reply

Back to top button